দল বদলের গুঞ্জনের মধ্যে রাজশাহী বিএনপির শীর্ষ নেতাদের সংবাদ সম্মেলন
শীর্ষ নেতাদের নতুন দলে যোগ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জনের মধ্যে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী জেলা ও মহানগর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। তারা নতুন দলে যোগ দেওয়া বা নির্বাচনে অংশ নেওয়ার খবর উড়িয়ে দিয়ে বলেছেন, দেশের মানুষ আগামী ৭ জানুয়ারির নির্বাচনে যাবে না। গাড়ি পোড়ানোসহ সন্ত্রাসী কর্মকা- সরকারের পেটোয়া বাহিনীই করছে। বিএনপি দেশের মানুষের ভোটের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজশাহী শহরের মালোপাড়া এলাকায় মহানগর ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নেতা-কর্মীদের গ্রেপ্তার আতঙ্কের মধ্যেই সেখানে স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সংবাদ সম্মেলনে মিজানুর রহমান বলেন, তার পূর্বপুরুষেরা ব্রিটিশবিরোধী আন্দোলন করেছেন। সেই রক্ত তার শরীরে বইছে। তিনি বিএনপিতে আছেন। যত দিন বাঁচবেন, বিএনপিতেই থাকবেন। মতিউর রহমানের বিষয়ে তিনি বলেন, এটা তার ব্যাপার।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।