দল দেখে নয়, মানুষ দেখে ভোট দেবেন -মেজর হাফিজ
, ০৯ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
নেতা হওয়ার যোগ্য কি না সেই বিবেচনা করে প্রার্থী দেখে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের ধানের শীষের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ভোলার লালমোহন উপজেলার লালামোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অভিভাবক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান করেন।
এসময় মেজর হাফিজ বলেন, আমি অন্ধ রাজনীতিতে বিশ্বাসী নই। আমরা সমাজকে শিক্ষিত দেখতে চাই, গুন্ডা-পান্ডা আর মাস্তানের রাজনীতি আর দেখতে চাই না। যে ব্যক্তিকে মনে করবেন আপনাদের নেতা হওয়ার যোগ্য যে দলেরই হোক সেই ব্যক্তিকে ভোট দেবেন। দল দেখে ভোট দেবেন না, মানুষ দেখে ভোট দেবেন
তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতি কলঙ্কিত রাজনীতি, এটি দেশকে ধ্বংস করছে। সুতরাং ভোট দেওয়ার সময় বিচার-বিবেচনা করে দেবেন। অশিক্ষিত ও মূর্খদের ভোট দেবেন না। দেশপ্রেমিক, সুনাগরিক ও শিক্ষিত ব্যক্তিদের ভোট দেবেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, পাকিস্তান আমলে শিক্ষার অনুকূল পরিবেশ ছিল। কিন্তু বাংলাদেশ হওয়ার পরই অশিক্ষিত-মুর্খের দল রাষ্ট্রক্ষমতায় চলে গিয়েছে, তারা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে, শিক্ষাঙ্গনে রাজনীতিকে অনুপ্রবেশ করানো হয়েছে। সাম্প্রতিককালে শিক্ষাব্যবস্থায় ভালো কোনো কিছুর চর্চা দেখি না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিউমার্কেটসহ আশেপাশের এলাকার উচ্ছেদে কর্মসূচি শিগগিরই -ডিএসসিসি প্রশাসক
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ধানক্ষেতে বাঘের পায়ের ছাপ, নির্ঘুম গ্রামবাসী
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুঁটকিতে মাইক্রোপ্লাস্টিক, লইট্টা-চিংড়িতে বেশি
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পে-স্কেল ও বদলিসহ ৩ দাবিতে আন্দোলনে নামছেন এমপিও শিক্ষকরা
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুবদলের অভ্যন্তরীণ কোন্দলে একের পর এক খুন
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মানবপাচার রোধে জিরো টলারেন্স নীতিতে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবেন’
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাশেদের বক্তব্যকে ‘গুরুত্ব’ দিচ্ছেন না আসিফ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাদকের টাকা না পেলে কিছু সাংবাদিক লেখেন, ‘পুলিশ অকার্যকর’ -আইজিপি
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সাথে মিয়া গোলাম পরওয়ারের গোপন বৈঠক’
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই -নাহিদ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












