দলের ৪-৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি -রিজভী
, ২৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৪ জুন, ২০২৫ খ্রি:, ১০ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত দলের নামে অন্যায়কারী ৪ হাজার থেকে ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ওতারেক রহমানের কঠোর অবস্থানের অংশ হিসেবে এমন সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে দলটি।
মব সংস্কৃতির মাধ্যমে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে গ্রেপ্তার প্রসঙ্গ টেনে গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বেগম জিয়ার একটি বার্তা পেয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট বার্তা দিয়েছিলেন কেউ কোনো বিশৃঙ্খলা করবে না, বেআইনি কিছু করবে না, ভাঙচুর ও দখলের সঙ্গে যুক্ত থাকবে না। শীর্ষ নেতৃত্বের এই ঘোষণা তখন থেকে মান্য করে আসছি আমরা। ’
রুহুল কবির রিজভী বলেন, ‘৫ আগস্ট যারা আমরা কারাগারে ছিলাম, সেখান থেকে নেতাকর্মীদের বার্তা দিয়েছিলাম যেন তারা সুশৃঙ্খল থাকে। এই নির্দেশনা যারা অমান্য করে বেআইনি কাজে জড়িয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ধারা অব্যাহত আছে। এখন পর্যন্ত বিএনপির নামে অন্যায় অপকর্মকারী ৪ হাজার থেকে ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে কাউকে দল থেকে বহিষ্কার, থানায় মামলা, দলীয় পদ স্থগিত এবং কারণ দর্শানোর নোটিশ ইত্যাদি সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)