দলের কিছু নেতাকর্মীর কার্যক্রম মানুষ পছন্দ করছেন না -তারেক রহমান
জনগণের ইচ্ছা অনুযায়ী আচরণ করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত রোববার (৮ ডিসেম্বর) রাজধানীর খিলক্ষেতে দলের এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, ৫ আগস্টের পর দলের কিছু নেতাকর্মীর কার্যক্রম সাধারণ মানুষ পছন্দ করছেন না। তাই জান-প্রাণ দিয়ে হলেও জনগণের আস্থা, বিশ্বাস ধরে রাখতে হবে।
এদিকে রংপুর নগরীর শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নিজেকে যোগ্য করে তুলতে পারলে তবেই মনোনয়ন মিলবে বিএনপির। বিএনপির আস্থা ধরে রাখতে সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কোনো বিকল্প নেই।
তারেক বলেন, অর্থনৈতিক গতিকে এমনভাবে এগিয়ে নিতে হবে যাতে প্রান্তিক পর্যায়ে দ্রুত পৌঁছে যায়। ৩১ দফার সব ম্যাসেজ পৌঁছে দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করতে কাজ করতে হবে। বিএনপির রাজনৈতিক পুঁজি জনগণের বিশ্বাস।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।