গাজা আগ্রাসন বন্ধ না হলে হামলা চলতে থাকবে বলে হুঁশিয়ারি:
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল অভিমুখী আরেকটি জাহাজে হামলা চালাল ইয়েমেনের নৌবাহিনী
, ২৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ সামিন, ১৩৯১ শামসী সন , ০৬ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২২ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
লোহিত সাগরে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল অভিমুখী আরেকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর খবর দিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি গত বুধবার রাতে এ খবর জানিয়ে বলেছেন, সিএমএ সিজিএম ট্যাগ নামক জাহাজটি ইয়েমেনের নৌবাহিনীর সতর্কতা কয়েক দফা উপেক্ষা করার পর এটিতে হামলা চালানো হয়।
তিনি বলেন, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত ইয়েমেনের সেনাবাহিনী লোহিত সাগর ও আরব সাগরে ইসরাইলগামী জাহাজে হামলা চালিয়ে যাবে। তবে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি মালিকানাধীন কিংবা ইসরাইলগামী নয় এমন কোনো জাহাজের ক্ষতি ইয়েমেন করবে না।
ইয়েমেনের এই সেনা কর্মকর্তা তার দেশের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইয়েমেনে হামলা হলে তার কঠোর জবাব দেয়া হবে। তিনি ইসরাইলগামী জাহাজকে রক্ষা করার প্রচেষ্টার বিরুদ্ধেও মার্কিন নেতৃত্বাধীন টাস্ক ফোর্সকে সতর্ক করে দিয়েছেন।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল আগ্রাসন শুরু করার পর ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে বেশ কয়েকটি দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের জাহাজের উপর হামলা চালায় এবং অন্তত একটি জাহাজ আটক করে। এরপর ইয়েমেনি সেনাবাহিনী লোহিত সাগরে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল অভিমুখী যেকোন জাহাজ চলাচল নিষিদ্ধ করে।
যেসব জাহাজ এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলে যাওয়ার চেষ্টা করেছে তাদের ওপর হামলা চালিয়েছে ইয়েমেনের সেনারা। এরপর ইয়েমেনি সেনাবাহিনীর মোকাবেলায় আমেরিকা লোহিত সাগরের একটি টাস্ক ফোর্স গঠন করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












