গাজার যোদ্ধাদের প্রতি সমর্থন:
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের স্পর্শকাতর অবস্থানে ড্রোন হামলা চালালো ইয়েমেনের সামরিক বাহিনী
, ২৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ সাদিস ১৩৯১ শামসী সন , ০৮ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৩ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতিরোধকারী যোদ্ধাদের প্রতি সমর্থন জানানোর জন্য ইহুদিবাদী দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের কয়েকটি স্পর্শকাতর অবস্থানে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে, তারা একসঙ্গে বহুসংখ্যক ড্রোন দিয়ে এই হামলা চালিয়েছে।
ড্রোন দিয়ে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে হামলার এই খবর দিয়েছে হুথি সরকার নিয়ন্ত্রিত আরবি ভাষা চ্যানেল আল-মাসিরা।
ইয়েমেনি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের ড্রোন হামলার কারণে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের বেশ কিছু সামরিক ঘাঁটি এবং বিমানবন্দরের কার্যক্রম কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকে।
ইয়েমেনের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর যতক্ষণ পর্যন্ত দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের বর্বর আগ্রাসন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি সমর্থন জানিয়ে এবং ইয়েমেনের জনগণের দাবি পূরণ করতে ইহুদিবাদী দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের বিভিন্ন অবস্থানে হামলা অব্যাহত থাকবে।
এর আগেও ইয়েমেনের পক্ষ থেকে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের ওপর কয়েক দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। অবশ্য লোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ থেকে কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে খবর বেরিয়েছে। এছাড়া সৌদি আরবও ইয়েমেনের একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে জানা গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)