দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের ওপর বেলজিয়ামের ভিসা নিষেধাজ্ঞা
, ২৪ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ সাবি’ ১৩৯১ শামসী সন , ০৯ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৩ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বরোচিত হামলার ঘটনায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের ওপর ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি বসতি স্থাপনকারীদের ওপর যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার একদিন পরই এমন ঘোষণা দিলো বেলজিয়াম।
টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলাকারী দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি বসতি স্থাপনকারীদেরও বেলজিয়াম থেকে নিষিদ্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দে ক্রো।
এক্সে এক পোস্টে বেলজিয়ামের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সঙ্গে সম্মতি জানিয়ে বলেছে, বেসামরিকদের বিরুদ্ধে সহিংসতার পরিণতি এটাই।
হামাসের অতর্কিত হামলার পর দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের পক্ষে দাঁড়িয়েছিলো বেলজিয়ামের প্রধানমন্ত্রী। তবে গাজায় হামলার বিষয়ে বেসামরিককে রক্ষা, জিম্মিদের মুক্তি এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার গুরুত্বের ওপর জোর দিয়েছে সে।
আলেক্সান্ডার দে ক্রো নিশ্চিত করেছে, বেলজিয়াম নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করবে এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষে তা অনুসরণ করবে।
এর আগে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছে, গত ৭ অক্টোবরের পর থেকে ফিলিস্তিনের পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হিংসাত্মক কর্মকা- উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে। যারা সহিংসতার সঙ্গে জড়িত, তাদের ও পরিবারের ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানায় মিলার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ২০১ সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যায় ইরানের নেতৃত্ব ভাঙবে না -পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করলো ইরান
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমিরাত কেন ইরানের নিশানায়?
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থা থুবড়ে পড়েছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গ্যাস
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০৮: দাবি আফগানিস্তানের
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপসাগরীয় অঞ্চলে ইরানের সিরিজ ড্রোন হামলা, আমিরাতে প্রাণহানি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)