দখলদার সন্ত্রাসী ইসরাইলের ট্যাংক গাজার নাসের হাসপাতাল ঘিরে রেখেছে -প্রত্যক্ষদর্শীরা
, ১৭ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ আশির, ১৩৯১ শামসী সন , ২৮ মার্চ, ২০২৪ খ্রি:, ১৪ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
দখলদার সন্ত্রাসী ইসরাইলি কয়েক ডজন ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান গত মঙ্গলবার থেকে গাজার খান ইউনিসের নাসের হাসপাতাল ঘিরে রেখেছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) প্রত্যক্ষদর্শীরা এ কথা জানিয়েছেন।
এদিকে, ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানায়, দখলদার সন্ত্রাসী ইসরাইলি সামরিক অভিযানের ফলে আরো একটি হাসপাতালের ‘সেবা কার্যক্রম বন্ধ’ হয়ে গেছে।
নাসের হাসপাতালের প্রত্যক্ষদর্শীরা এএফপি’কে জানায়, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের বিস্তীর্ণ কমপ্লেক্সে গুলি চালানো হচ্ছে। হাসপাতালটিতে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে।’
গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ‘দখলদার সন্ত্রাসী ইসরাইলি সৈন্যরা অভিযানের প্রস্তুতি হিসেবে এর আশপাশে ‘মর্টারের গোলা এবং সহিংস অভিযান পরিচালনা’ করছে।’
মন্ত্রণালয় বলেছে, ‘হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ এখনো হাসপাতালের ভেতরে রয়েছে। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার পানি, খাবার এবং শিশু খাদ্য নেই এবং তাদের জীবন হুমকির মধ্যে রয়েছে।’
উল্লেখ্য, গত নয় দিন ধরে ইসরাইলি সৈন্যরা এই অঞ্চলের বৃহত্তম গাজা শহরের আল-শিফা হাসপাতালে এবং এর আশপাশে ভয়াবহ অভিযান চালিয়ে যাচ্ছে। তারা সেখানে ১৭০ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে এবং আরো শতাধিককে গ্রেফতার করেছে বলে দাবি করেছে। সূত্র: বাসস/এএফপি
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)