দখলদার ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান মিশর ও কাতারসহ ৮ মুসলিম দেশের
, ০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
দখলদার ইসরায়েলের পরিকল্পনা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে মিশর ও কাতারসহ আটটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। গাজা সংকটের মধ্যেই রাফাহ সীমান্ত ক্রসিং শুধু ফিলিস্তিনিদের গাজা ছাড়ার সুযোগ দিতে একমুখীভাবে খোলার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন তারা। তাদের মতে, এই পদক্ষেপ মানবিক সহায়তা প্রবেশে বাধা দেবে এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার আশঙ্কা তৈরি করবে।
গত জুমুয়াবার এক যৌথ বিবৃতিতে মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী সিওজিএটির মাধ্যমে যে ঘোষণা দিয়েছে তা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী শান্তি পরিকল্পনার প্রথম ধাপেরই লঙ্ঘন। দেশটি রাফাহ কেবল গাজাবাসীর বের হওয়ার জন্য খোলা হবে বলে জানিয়েছে।
দেশগুলো জানিয়েছে, ফিলিস্তিনিদের ভূমি থেকে উচ্ছেদ করার যে কোনো প্রচেষ্টা তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। তারা রাফাহ ক্রসিং দ্বিমুখীভাবে খোলার দাবি জানিয়েছে। বিবৃতিতে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। এ প্রস্তাবে রাফাহ উভয় দিক দিয়ে খোলা এবং গাজায় একটি প্রযুক্তিবিদনির্ভর ফিলিস্তিনি সরকার গঠনের কথা বলা হয়েছে।
আল জাজিরা জানিয়েছে, যদিও অক্টোবর ১০ থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে তবে বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, গত সাত সপ্তাহে ইসরায়েল অন্তত ৬০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
দোহা ফোরামে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেন, যুদ্ধবিরতি এখনো পূর্ণাঙ্গ নয়। যুদ্ধবিরতি তখনই সম্পন্ন হবে যখন ইসরায়েলি সেনারা সম্পূর্ণভাবে গাজা থেকে প্রত্যাহার করবে এবং স্থিতিশীলতা ফিরবে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) পাঠানোর বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে এবং এর প্রধান লক্ষ্য হওয়া উচিত ইসরায়েলি ও ফিলিস্তিনিদের সীমান্তে আলাদা রাখা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৫ বছর পর পিঠ থেকে বের হলো মুক্তিযুদ্ধের গুলি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্বাভাবিক বিলে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের দায় হাসনাত-সারজিসদেরও আছে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএসসিসির মার্কেটেই মশার কারখানা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পানি সংকটে বাসা ছাড়ছেন মিরপুরের অনেক বাসিন্দা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে পুশ-ইন ঠেকাতে বাড়ানো হয়েছে বিওপি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)