দক্ষিণ খোরাসান: সুপ্ত সম্পদের ভা-ার ও উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি
, ১২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৪ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৯ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের পূর্বাঞ্চলের বিস্তৃত মরুভূমি আর ঝলসানো রোদের নিচে দক্ষিণ খোরাসান প্রদেশে নীরবে এক গভীর পরিবর্তন ঘটছে। এই পরিবর্তনের উৎস লুকিয়ে আছে মরুর বুকের গভীরে চাপা পড়ে থাকা অগণিত খনিজ সম্পদে।
জাফরান ও ঐতিহাসিক বাগানের জন্য পরিচিত দক্ষিণ খোরাসান এখন দ্রুতই ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ অঞ্চলে পরিণত হয়েছে। প্রদেশটির তাবাস ও নেহবন্দান শহর দু’টি যেন এই ভূগর্ভস্থ সম্ভাবনার নতুন দরজা খুলে দিয়েছে।
পার্সটুডে জানিয়েছে, ব্যারাইট, লবণ, কয়লা ও সোনার মতো খনিজ আহরণ এখানে শুধু শিল্প-কারখানার প্রয়োজন মেটাচ্ছে না; বরং স্থানীয় মানুষের কর্মসংস্থান, আঞ্চলিক বাণিজ্যের সম্প্রসারণ এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে।
তাবাস ও নেহবন্দান: দক্ষিণ খোরাসানের খনিজ হৃদয়ভূমি:
দক্ষিণ খোরাসান এখন পরিচিত ‘খনিশ্রমিকদের বেহেশত’ হিসেবে। পুরো প্রদেশে প্রায় ৪০০ কোটি টন খনিজ মজুদ রয়েছে। সক্রিয় ৬৪৮টি খনিতে সরাসরি ১২ হাজার মানুষ কাজ করেন এবং সাম্প্রতিক বছরগুলোতে এখানে বিপুল বিনিয়োগ প্রবাহিত হচ্ছে।
নেহবন্দান বিশেষভাবে খ্যাত তার অসাধারণ বৈচিত্রের জন্য। ২৩ ধরনের খনিজ মজুদ নিয়ে এটি প্রদেশের প্রথম স্থানে রয়েছে এবং ব্যাপকভাবে পরিচিত ‘দক্ষিণ খোরাসানের খনিজ স্বর্গ’ নামে।
এখানকার সবচেয়ে মূল্যবান সম্পদের মধ্যে রয়েছে লিথিয়াম-যা পরিচ্ছন্ন শক্তি এবং বৈদ্যুতিক যানবাহনের ভবিষ্যৎ প্রযুক্তির অন্যতম অপরিহার্য উপাদান।
জেলার হিরাদ সোনার খনিও উল্লেখযোগ্য; যেখানে ৪.৯১ মিলিয়ন টন প্রমাণিত মজুদ, ১৮০০ বিলিয়ন রিয়ালেরও বেশি বিনিয়োগ এবং বছরে ২০০ কেজি সোনা উৎপাদন আধুনিক খনিশিল্পের সক্ষমতা তুলে ধরে।
অন্যদিকে তাবাস ইরানে পরিচিত ‘কয়লার রাজধানী’ হিসেবে। এখানে রয়েছে ১.১ বিলিয়ন টন কয়লা মজুদ, যা দেশের সবচেয়ে বড় ভা-ার। পাশাপাশি, তাবাসে একশ’র বেশি ধরণের খনিজ চিহ্নিত হয়েছে এবং এর ৬৮টি সক্রিয় খনি দক্ষিণ খোরাসানের সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
রপ্তানির বৈশ্বিক পথ:
তাবাস ও নেহবন্দানের খনিজ পণ্যের বাজার শুধু ইরানেই সীমাবদ্ধ নয়; এখানকার সবুজ গ্রানাইট, ক্রোমাইট, বেন্টোনাইট ও ম্যাগনেসাইট রপ্তানি হচ্ছে চীন, ইরাক, তুরস্ক, আর্মেনিয়া, ইউরোপ এবং পারস্য উপসাগরীয় দেশগুলোতে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












