থমকে আছে দুদক
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৮ মে, ২০২৬ খ্রি:, ০৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর একটি দুর্নীতি দমন কমিশন (দুদক)। অথচ সেই প্রতিষ্ঠানই এখন কার্যত নেতৃত্বহীন।
২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠনের পর দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করেন। ইতোমধ্যে পেরিয়ে গেছে আড়াই মাস, এরপরও নতুন কমিশন গঠন হয়নি।
ফলে প্রতিদিন জমা পড়া শত শত অভিযোগ শুধু ফাইলবন্দি হয়ে থাকছে। এসব অভিযোগ অনুসন্ধানের জন্য পাঠানোর মতো বৈধ কর্তৃত্বও নেই কারও হাতে।
দুদকের একাধিক কর্মকর্তা বলছেন, প্রতিষ্ঠার ২১ বছরের ইতিহাসে এর আগে কখনও এমন অচলাবস্থার মুখে পড়েনি সংস্থাটি। কমিশন না থাকায় পুরো প্রশাসনিক কাঠামো যেন সিদ্ধান্তহীনতায় আটকে গেছে। বাইরে থেকে নিয়মিত কার্যক্রম চলমান মনে হলেও ভেতরে ভেতরে তদন্ত, অনুসন্ধান ও আইনগত সিদ্ধান্তের বড় অংশ স্থবির হয়ে আছে।
দুদকের মহাপরিচালক (বিশেষ অনুসন্ধান-২) মোতাহার হোসেন বলেন, ‘আগের কমিশনের সময়ে যেসব অনুসন্ধান অনুমোদন পেয়েছে, সেগুলো সীমিত আকারে চলমান আছে। কিন্তু নতুন করে জমা পড়া অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।
দুদক সূত্র বলছে, পূর্ণাঙ্গ কমিশন থাকার সময় প্রতিদিন গড়ে তিন শতাধিক অভিযোগ জমা পড়ত। এসব অভিযোগ প্রথমে চেয়ারম্যানের দপ্তরে যেত, পরে কমিশনের সভায় সিদ্ধান্ত নিয়ে যাচাই-বাছাই সেলে পাঠানো হতো। যাচাই শেষে যেগুলো তফসিলভুক্ত অপরাধ হিসেবে বিবেচিত হতো, সেগুলো অনুসন্ধানের অনুমোদন পেত। কিন্তু গত আড়াই মাসে সেই পুরো প্রক্রিয়াই থেমে আছে। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এই সময়ে অন্তত ২০ হাজার অভিযোগ জমা পড়েছে। কিন্তু কোনটি অনুসন্ধানযোগ্য, কোনটি নয়- সে বিষয়ে কোনো সিদ্ধান্তই হয়নি।
দুদকের এক পরিচালক পর্যায়ের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমান আইনে অভিযোগ যাচাই সেলে পাঠানোর ক্ষমতাও কার্যত কমিশনের হাতে। চেয়ারম্যান না থাকায় অভিযোগ শুধু জমা হচ্ছে, কিন্তু পরবর্তী ধাপে যাচ্ছে না।
দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বর্তমান আইনে সব ক্ষমতা কমিশনের হাতে কেন্দ্রীভূত। ফলে পুরো কমিশন একসঙ্গে পদত্যাগ করলে প্রতিষ্ঠান কার্যত অচল হয়ে পড়ে। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি না হয়, সেজন্যই আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)