সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।
গাজায় ২৭ টন মানবিক সাহায্য পাঠিয়েছে রাশিয়া

ত্রাণ সহায়তার জন্য রাফাহ ক্রসিং খুলে দিচ্ছে মিশর

মুসলিমবিশ্বকে এগিয়ে আসার আহ্বান আল-আজহারের
এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, রাত ৩:৫৬
ত্রাণ সহায়তার জন্য রাফাহ ক্রসিং খুলে দিচ্ছে মিশর
আল ইহসান ডেস্ক:
গাজায় হামাস-ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে চরম মানবিক সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে মিশরের প্রেসিডেন্ট সেখানে ত্রাণ সহায়তা পৌঁছাতে একটি সীমান্ত ক্রসিং খুলে দিতে রাজি হয়েছে। এতে ত্রাণবাহী ২০টি ট্রাক প্রবেশ করতে পারবে বলে জানা গেছে।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ও মার্কিন প্রেসিডেন্ট বাইডেন রাফাহ টার্মিনাল ব্যবহার করে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে একমত হয়েছে। দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র আহমেদ ফাহমি এক বিবৃতিতে একথা জানিয়েছে।
তবে সে কোনো সময়সীমার কথা উল্লেখ করেনি। রাফাহ ক্রসিং মিশরের সিনাই মরুভূমি সংলগ্ন একটি সীমান্তপথ যেটি গাজার সর্বদক্ষিণে অবস্থিত। গাজা থেকে বের হওয়ার আরও দুটি সীমান্তপথ রয়েছে যেগুলো পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং দুটিই এখন বন্ধ আছে।
ফলে মিশরের এই সীমান্তপথটিই এখন গাজার অসহায় মানুষদের একমাত্র ভরসা। তবে ইসরায়েল-গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ওই সীমান্তটি মিশর বন্ধ করে দেওয়ায় সেটা নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল।

গাজাবাসীর সাহায্যে মুসলিমবিশ্বকে এগিয়ে আসার আহ্বান আল-আজহারের
গাজার হাসপাতালে নির্মম হত্যাকা-ের ঘটনায় আরব ও মুসলিমবিশ্বকে সেখানকার অধিবাসীদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে এক বিবৃতিতে ইসরাইলের হামলা ও দখলদারিত্ব প্রতিরোধে ফিলিস্তিনিদের এগিয়ে যেতে বলা হয়। একইসাথে গাজাবাসীর সহযোগিতায় মিসরের জাকাত ও চ্যারিটি বিভাগকে জরুরি তহবিল গঠন করতে বলা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘আরব ও মুসলিম জাতিকে উদ্ধত আমেরিকা ইউরোপের ওপর নির্ভলশীলতার বিষয়ে পুনরায় চিন্তা করতে হবে।
ফিলিস্তিনিদের অবশ্যই এ আস্থা রাখতে হবে যে তাদের সামনে পশ্চিমাদের সব সামরিক শক্তি ও ধ্বংসাত্মক সরঞ্জাম খুবই দুর্বল ও ক্ষীণ। কারণ পশ্চিমারা অন্যের ভূমিতে এসে যুদ্ধে লিপ্ত হয়েছে এবং মধ্যযুগীয় হাস্যকর আদর্শ সুরক্ষার চেষ্টা করছে।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘মহান আল্লাহ পাক ও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের নির্দেশনা মুবারক আঁকড়ে ধরে পশ্চিমাদের অমানবিক বর্বরোচিত নৃশংস হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আপনাদের কর্তব্য। সোমালিয়া ও আফগানিস্তানের ক্ষেত্রে তাদের নীতি নির্ধারণের বিষয়টি আপনাদের অজানা নয়।
চলমান পরিস্থিতিতে মুসলিম জাতির কর্তব্য উল্লেখ করে আল-আজহার বিবৃতিতে জানিয়েছে, ‘মহান আল্লাহ প্রদত্ত শক্তি-সামর্থ্য, সহায়-সম্পত্তি ও সব ধরনের প্রস্তুতি নিয়ে ফিলিস্তিন ও এর নিপীড়িত জাতির পাশের দাঁড়ানো মুসলিম উম্মাহর গুরু দায়িত্ব। কারণ, তারা দীর্ঘকাল যাবত এমন পাশবিক শত্রুদলের মোকাবেলা করে চলছে যাদের কাছে নীতি-নৈতিকতা, মানবতা ও নবী-রাসূল আলাইহিমুস সালাম উনাদের সুশিক্ষার কোনো গুরুত্ব নেই।’
বিবৃতির শেষে বলা হয়, ‘মহান আল্লাহ পাক উনার ডাকে সাড়া দেওয়া সবার কর্তব্য। তিনি বলেছেন, ‘তোমরা মনোবল হারাবে না, তোমরা দুশ্চিন্তা করবে না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকে।
’আপনারা শত্রুর বাস্তব অবস্থা জানতে চাইলে এই আশা করো, ‘অতঃপর তোমাদের কঠোর হয়ে পড়ে, তা পাথরের মতো হয়ে পড়ে কিংবা আরো কঠোর হয়ে পড়ে।’ মহান আল্লাহ পাক আমাদের নিষ্পাপ শহীদদের ওপর অনুগ্রহ করুন এবং জঙ্গলের পশুদের উপযুক্ত বিনিময় দিন।’
এদিকে গত ১৬ অক্টোবর গাজাবাসীর সহযোগিতায় জাতীয় তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম শায়খ ড. আহমদ আল-তাইয়েব। তিনি দেশটির যাকাত অ্যান্ড চ্যারিটি বিভাগকে ‘গাজাকে সাহায্য করুন’ প্রচারণা কার্যক্রম শুরু করতে বলেন। ‘তোমাদের সম্পদ নিয়ে ফিলিস্তিনের সাহায্যে এগিয়ে আসো’ শীর্ষক এই কার্যক্রমের মাধ্যমে গাজা উপত্যাকার যুদ্ধাহত মানুষকে প্রয়োজনীয় চিকিৎসাসহ জরুরি সহায়তা দেয়া হবে বলে জানানো হয়।

গাজায় ২৭ টন মানবিক সাহায্য পাঠিয়েছে রাশিয়া:
রাশিয়া বৃহস্পতিবার গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের জন্য ২৭ টন মানবিক সাহায্য পাঠিয়েছে। এই সহায়তা মিশর থেকে গাজায় পাঠানো হবে। মস্কোর জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এই কথা জানিয়েছে।
ডেপুটি মন্ত্রী ইলিয়া ডেনিসভ এক বিবৃতিতে বলেছে, ‘এসব সাহায্য নিয়ে একটি বিশেষ বিমান মিশরের এল-আরিশের উদ্দেশে মস্কোর কাছের রামেনস্কয় বিমানবন্দর থেকে যাত্রা করেছে। রাশিয়ার মানবিক সহায়তা গাজা উপত্যকায় পাঠানোর জন্য মিশরীয় রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করা হবে।’

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ১৮ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ১৮ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ১৮ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ১৮ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ১৮ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ১৮ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১৮ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ১৮ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ১৮ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ১৮ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ১৮ ঘণ্টা আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ২০ ঘণ্টা আগে