গাজার হাসপাতালে হামলা ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ ও ‘যুদ্ধাপরাধ’ -ওআইসি
অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে ইহুদিবাদী ইসরাইলের পাশবিক বিমান হামলার নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি। সংস্থাটি ওই হামলাকে ‘সংগঠিত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ ও ‘যুদ্ধাপরাধ’ বলে আখ্যায়িত করেছে।
গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের বিষয়ে আলোচনা করতে জেদ্দায় ওআইসির মন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠকে ওআইসির মহাসচিব ইব্রাহিম তাহা সংস্থাটির এ অবস্থান ঘোষণা করেন।
তিনি বলেন, যেকোনো ধরনের মানবিক মূল্যবোধের বিচারে হাসপাতালে হামলা মেনে নেয়া যায় না। তাহা বলেন, এটি একটি যুদ্ধাপরাধ ও সংগঠিত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ যার বিচার করা জরুরি।
এ ধরনের ভয়াবহ ইসরাইলি হামলা বন্ধ করতে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান ওআইসির মহাসচিব। তিনি বলেন, আগ্রাসন বন্ধ করে এখন গাজায় জরুরি খাদ্য, ওষুধ ও চিকিৎসা সামগ্রীসহ ২৩ লাখ মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেয়ার ব্যবস্থা করতে হবে।
ইব্রাহিম তাহা বলেন, ওআইসি এর আগেও এ ব্যাপারে সতর্ক করেছিল যে, আন্তর্জাতিক আইনের প্রতি ইসরাইলের কোনো শ্রদ্ধাবোধ নেই এবং তাকে তার বর্বরতার জন্য কখনও বিচারের সম্মুখীন হতে হয়নি। তিনি আরো বলেন, ফিলিস্তিনি ভূখ-ে অবৈধ ইহুদি বসতি স্থাপন, ফিলিস্তিনিদের জোরপূর্বক ঘরবাড়ি থেকে বিতাড়ন, তাদের বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযান, হত্যা, সংগঠিত সন্ত্রাস, আল-আকসা মসজিদে হামলা এবং এ ধরনের অন্যান্য অপরাধ করার জন্য ইসরাইলকে কখনও শাস্তি পেতে হয়নি।
গাজার হাসপাতালে প্রতি ১০ জনে ৪ জন শিশু:
গাজার হাসপাতালে প্রতি ১০ জনের মধ্যে চার জনই শিশু বলে জানিয়েছেন গাজায় কর্মরত লন্ডনের চিকিৎসক গাসান আবু-সিত্তাহ। তিনি বলেন, হাসপাতালে যে রোগী তিনি দেখেছেন তার ৪০ শতাংশ শিশু এবং তাদের সকলেই কেউ বাবা, কেউ মাকে বা কেউ বাবা-মাকে দুজনকে হারিয়েছে।দুর্ভাগ্যবশত এই শিশুদের সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে।
মঙ্গলবার রাতে আল আহলি হাসপাতালে বিস্ফোরণের সময় কী ঘটেছিল তা বর্ণনা করছেন গাজায় কর্মরত চিকিৎসক গাসান আবু-সিত্তাহ।
তিনি বলেন, 'বিমান হামলা যখন আঘাত হানে তখন আমি অপারেশন রুমে ছিলাম। অপারেশন রুমের সিলিং আমাদের উপর পড়েছিল।'
"সেখানে শত শত মরদেহ, শরীরের বিচ্ছিন্ন অংশ ছিল, প্রাথমিক অঙ্গবিচ্ছেদ করা লোক ছিল।
প্রায় ১২ দিন ধরে গাজা ভূখ-ে চলা ইসরায়েলের ভয়াবহ হামলার মধ্যে হাসপাতালে চালানো এ হামলাটি সবচেয়ে প্রাণঘাতী একক ঘটনা। মঙ্গলবার এ হামলা হওয়ার পর থেকে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে।
গাজায় গণহত্যাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে তদন্ত করতে হবে: আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আয়ারল্যান্ড। দেশটি বলেছে, গাজার হাসপাতালে গণহত্যাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে তদন্ত করতে হবে।
গত মঙ্গলবার গাজার ওই হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনা ঘটে, যেখানে প্রায় ৫০০ জন নিহত হন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজার আল-আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালে মারাত্মক বিমান হামলাকে অবশ্যই যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করতে হবে বলে বুধবার বলেছে আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট হিগিন্স।
বেসামরিক নাগরিকদের ওপর হামলার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে করে হিগিন্স বলেছে, দক্ষিণ গাজার ফিলিস্তিনিরা খাদ্য ও পানির অভাবের কারণে ইতোমধ্যেই খুব চাপের মধ্যে বসবাস করছে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।