“তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে পবিত্র কুরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়” (৪)
(গত ১৪ই রমাদ্বান শরীফের পর)
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইলিম-তা’লীমের মজলিসে মহিলারাও বিশেষ উৎসাহ এবং উদ্দীপনার সাথে অংশগ্রহণ করতেন। পর্দা ফরয হওয়ার পরও উনারা পর্দার সাথে ইলিম-তা’লীম মুবারক গ্রহণ করতেন। এ সম্পর্কে সাইয়্যিদাতুনা হযরত খাওলা বিনতে কায়েস আল্-জুহানিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুউচ্চ বুলন্দ আওয়াজ মুবারক উনার কথা উল্লেখ করে বলেছেন, “জুমুয়ার দিনে আমি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খুতবা মুবারক অত্যন্ত সুস্পষ্টভাবে শুনতে পেতাম। অথচ আমি মেয়েদের সর্বশেষ কাতারে থাকতাম।” (ইবনে সা‘দ, আত-তাবাকাত, ৮ম খ-, ২১৭ পৃষ্ঠা)
হযরত উম্মে হিশাম বিনতু হারিছা ইবনে নুমান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বর্ণনা করেছেন, “আমি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নূরুস সালাম মুবারক অর্থাৎ যবান মুবারক থেকে শুনেই পবিত্র সূরা কাহাফ শরীফ মুখস্থ করেছিলাম। তিনি প্রত্যেক জুমুয়ার খুতবাতে এটি পড়তেন।” (ছহীহ্ মুসলিম শরীফ)
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহিলাদের ইলিম অর্জনের জন্য বিশেষ তাগিদ দিতেন। এ বিষয়ে তিনি এত গুরুত্ব দিতেন যে, যদি কোনো সময় তিনি বুঝতে পারতেন মহিলারা উনার মহাসম্মানিত মহাপবিত্র নছীহত মুবারক ঠিকমত শুনতে পাননি, তাহলে তিনি পুনরায় তা বলে দিতেন। এমনকি মহিলাদের তালীম মুবারকের জন্য আলাদা দিনও নির্ধারণ করে দিয়েছিলেন।
এ প্রসঙ্গে সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি এক ঈদের দিনের কথা উল্লেখ করে বলেন, “তিনি মনে করলেন যে, উনার মহাসম্মানিত মহাপবিত্র নছীহত মুবারক মেয়েদের কাছে পৌঁছায়নি। তাই পুনরায় তিনি উনাদেরকে নছীহত মুবারক করলেন। উনাদেরকে ছদকা দেয়ার জন্য আদেশ মুবারক দিলেন।” (বুখারী শরীফ, ছহীহুল বুখারী, ১ম খ-, কিতাবুল ইলিম)
সাইয়্যিদুনা হযরত আবূ সাঈদ খুদরী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত হয়েছে, “মহিলারা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র খিদমত মুবারকে আরজ করলেন, আপনার মুবারক খিদমতে পুরুষদের এত ভিড় থাকে যে, অনেক সময় আমাদের পক্ষে আপনার মহাসম্মানিত মহাপবিত্র নছীহত মুবারক শুনা সম্ভবই হয় না। অতএব আমাদের জন্য আলাদা একটি দিন ধার্য করে দিন। একথা শুনে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহিলাদের জন্য একটি দিন নির্দিষ্ট করে দিলেন।” (বুখারী, সহীহুল বুখারী)
হযরত মালিক ইবনে হুয়াইরিস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, আমরা কয়েকজন যুবক দ্বীন ইসলাম সম্পর্কে ইলিম মুবারক অর্জনের জন্য নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে ২০ দিন পর্যন্ত অবস্থান করলাম। যখন তিনি বুঝতে পারলেন যে, আমরা বাড়ি ফেরার জন্য অস্থির হয়ে পড়েছি, তখন তিনি বললেন, “আপনারা আপনাদের আহলিয়া-পুত্রের কাছে ফিরে যান এবং উনাদের কাছেই অবস্থান করুন। উনাদেরকে সম্মানিত দ্বীন ইসলাম সম্পর্কে ইলিম শিক্ষা দিন এবং তা মেনে চলার নির্দেশ দিন।” (বুখারী, সহীহুল বুখারী, ১ম খ-, কিতাবুল আযান)
-উম্মু মুদ্দাস্সির।
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।