তুরস্কের স্থানীয় সরকার নির্বাচনে এরদোয়ানের প্রার্থীদের ভরাডুবি
, ২২ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ০২ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১৯ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
তুরস্কের স্থানীয় সরকার নির্বাচনে বড় জয় তুলে নিয়েছে বিরোধী দলের প্রার্থীরা। হেরে গেছেন প্রেসিডেন্ট এরদোয়ানের একে পার্টির মনোনীতরা। ইস্তানবুল, আঙ্কারাসহ দেশটির প্রধান শহরগুলোয় বড় ব্যবধানে জয় পেয়েছে বিরোধী দলগুলো। খবর বিবিসির।
দুই দশকের বেশি সময়ের মধ্যে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তার দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) জন্য এটিকে সবচেয়ে বড় পরাজয় বলে মনে করা হচ্ছে।
ইস্তানবুলে আবারও মেয়র নির্বাচিত হয়েছে সিএইচপিপ্রধান একরেম ইমামোগলু। ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছে সে। এই ভোট এরদোগানের একে পার্টির প্রার্থীর তুলনায় ১০ শতাংশ বেশি। রাজধানী আঙ্কারায় ৫৯ শতাংশের বেশি ভোট নিয়ে জয় পেয়েছে মনসুর ইয়াভাস। এ ছাড়া ইজমির, বুরসা, আদানা, আনাতালিয়াসহ বড় বড় শহরগুলোয়ও আধিপত্য সিএইচপির। বেশ কয়েকটি স্থানে জয় পেয়েছে ডিইএম।
গত রোববার ইস্তাম্বুলে ৯৫ শতাংশ ব্যালটের গণনা শেষে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) মেয়র একরেম ইমামোগলু বলেছে, সে এরদোয়ানের ক্ষমতাসীন দল একে পার্টির প্রার্থীকে ১০ লাখের বেশি ভোটে পরাজিত করেছে।
এদিকে, পরাজয় থেকে শিক্ষা নেবে দল, ফলের পর সমর্থকদের উদ্দেশ্যে এমন বার্তা দেন তুর্কি প্রেসিডেন্ট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য বিনিয়োগ: প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)