তুরস্কের সহায়তা বাংলাদেশের উন্নয়নে গতি সঞ্চার করেছে
তুরস্কের রাষ্ট্র-পরিচালিত সাহায্য সংস্থা টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা) ২০২৪ জুড়ে বাংলাদেশের উন্নয়নে একটি রূপান্তরমূলক ভূমিকা রেখেছে।
‘টিকা’র ঢাকা প্রোগ্রাম কোঅর্ডিনেটর সেভকি মের্ত বারিস বলেন, ‘২০২৪ সাল ছিল বাংলাদেশের জন্য একটি অপ্রত্যাশিত ও বিস্ময়কর বছর। গ্রীষ্মের শুরুতে কোটার প্রতিবাদে ছাত্র আন্দোলন এক বিপ্লবের দিকে মোড় নেওয়ার মধ্য দিয়ে এ বছর দেশটি একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে অগ্রসর হয়। আগস্টে একটি প্রলংয়করী বন্যা ৫০ লক্ষাধিক লোককে ক্ষতিগ্রস্ত করে।
তিনি বলেন, এই প্রেক্ষাপটে ‘টিকা’ বিভিন্ন চাহিদা সম্বলিত প্রকল্পের মাধ্যমে টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে জরুরি চাহিদা মোকাবেলায় কাজ করেছে।
বারিস বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যকরী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ‘টিকা’ কেবল আর্থ-সামাজিক অগ্রগতিই নয়, বরং তুরস্ক ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর করেছে।
টিকা ২০১৪ সাল থেকে বাংলাদেশে ৬০ টিরও বেশি দেশে অফিস নিয়ে কাজ করছে।
এখানে ‘টিকা’র কর্মকর্তারা বলেন, সংস্খার বহুমুখী প্রকল্পগুলো টেকসই উন্নয়ন উৎসাহিত করতে এবং বাংলাদেশের সাথে তার অংশীদারিত্ব জোরদার করতে তুরস্কের প্রতিশ্রুতি প্রতিফলন।
তারা বলেন, সংস্থার কাজ দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের অভিন্ন দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্ব আরোপ করে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।