তীব্র যানজটে রাজধানীবাসী:
সড়ক বন্ধ করে রাস্তায় আ’লীগের সমাবেশ
, ০৭ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৮ মে, ২০২৩ খ্রি:, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে রাজধানীর মধ্য বাড্ডায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছে বাড্ডা থানা আওয়ামী লীগ। এতে বন্ধ ছিলো রামপুরা-বাড্ডা সড়ক।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বিকেল ৩টা থেকে এ সড়ক বন্ধ রাখা হয়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
জানা যায়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে রাজধানীর মধ্য বাড্ডায় কনফিগার ব্যাপারি শপিং কমপ্লেক্সের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাড্ডা থানা আওয়ামী লীগ।
সরেজমিনে দেখা যায়, বিকেল ৩টা থেকে মিছিলে মিছিলে সেখানে নেতাকর্মীরা জড়ো হতে থাকে। তারা রামপুরা-বাড্ডা সড়কে অবস্থান নিলে ওই সড়ক বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সড়ক বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক যাত্রীকে গণপরিবহন থেকে নেমে হাঁটতে দেখা যায়।
এ সড়ক এড়িয়ে অন্য সড়কে গাড়িগুলো যেতে থাকায় ধীরে ধীরে এ যানজট ছড়িয়ে যায় রাজধানীর অন্য সব এলাকায়ও।
ওই সময় দেখা গেছে, রাজধানীর প্রগতি সরণির রামপুরা থেকে নতুনবাজার পর্যন্ত সড়কে যানজটের ফলে কোনো গাড়ি নড়ছে না। ফলে রাস্তার উভয়লেনেই সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের।
প্রগতি সরণির রাস্তা থেকে নেতাকর্মীদের বারবার মাইকে সরে যাওয়ার অনুরোধ জানালেও রাস্তায় জটলা না কমায় চলতে পারছে না কোন যানবাহন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এআই দক্ষতায় প্রশিক্ষণ পেলেন নোবিপ্রবি শিক্ষার্থীরা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ নদীতে ফেলার ঘটনায় দুদকের অভিযান
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহানন্দা নদীতে পাথর উত্তোলনে বিধিনিষেধ, বিপাকে ৩০ হাজার মানুষ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮ মার্কিন মেরিন সেনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজধানীতে ৩৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরের আগ্রাসনে হুমকির মুখে মাতারবাড়ির ভিটেমাটি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর নিয়ে সতর্কতা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, মূল নির্মাণকাজ শুরু হতে পারে ২০২৯ সালে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এআই দিয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রতারণা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)