তিন শতাধিক স্কুল ভবন শিক্ষার্থীদের ‘মরণ ফাঁদ’
, ১২ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
কুড়িগ্রাম সংবাদদাতা:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ও তিনতলা ভবনগুলো যেন শিশু শিক্ষার্থীদের জন্য ‘মরণ ফাঁদ’ হয়ে দাঁড়িয়েছে। স্কুল ভবনের গ্রিল ছাড়া বারান্দা এবং ছাদে শিক্ষার্থীদের অবাধ বিচরণ দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। গত সাত মাসে কুড়িগ্রামে স্কুল ভবন থেকে পড়ে দুই শিশু মারা গেছে। এ অবস্থায় শিশু শিক্ষার্থীদের জীবন বাঁচাতে প্রতিটি স্কুল ভবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা।
গত ৬ এপ্রিল দুপুরে টিফিন বিরতিতে খেলার সময় চিলমারীর রানীগঞ্জ ইউনিয়নের কে ডি ওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনের বারান্দার রেলিং টপকে পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থী নিচে পড়ে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত ওই শিক্ষার্থীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
এর আগে গত বছর ১৭ সেপ্টেম্বর নগেশ^রী উপজেলার পশ্চিম নাগেশ^রী বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে একটি শিশুর (৫) মতু্যু হয়। স্কুলে ঘুরতে আসা ভর্তিচ্ছু ওই শিশু কখন কীভাবে ভবনের ছাদে পৌঁছে, তা কেউ বুঝে ওঠার আগেই নিচে পড়ে যায় বলে দাবি ওই স্কুলের শিক্ষকদের। এসব ঘটনার পর একই নকশার স্কুল ভবনগুলোতে শিশুদের নিরাপত্তা নিয়ে শিক্ষক ও অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েছেন। বিশেষ করে অভিভাবকের মধ্যে বাচ্চাদের স্কুল পাঠাতে অনীহা দেখা দিচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার নয় উপজেলায় একই নকশার ৩০৯টি স্কুল ভবন রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) এসব ভবনের নির্মাণকাজ বাস্তবায়ন করেছে।
তবে এলজিইডির দাবি, প্রাথমিক শিক্ষা অধিদফতর ভবনের নকশা অনুমোদন করেছে। এলজিইডি শুধু বাস্তবায়ন করেছে।
শিক্ষক ও অভিভাবকরা বলছেন, দোতলা ও তিনতলা বিশিষ্ট এসব ভবনের বারান্দায় শর্ট রেলিং থাকলেও গ্রিল নেই। ভবনগুলোর দ্বিতীয় তলায় বরান্দার সঙ্গে একতলার ছাদে যাওয়ার পথ রয়েছে। ফলে শিশু শিক্ষার্থীরা সহজেই রেলিংয়ে উঠে পড়ছে আবার ছাদেও যেতে পারছে। বিশেষ করে স্কুলে পাঠদান শুরুর আগে এবং টিফিন বিরতির সময় শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠে। এ সময় তাদের নিয়ন্ত্রণ করা যায় না। এতে করে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ ছাড়াও এসব ভবনে শিক্ষা উপকরণ নিয়ে নিরাপত্তা সংকট দেখা দিয়েছে। বেশিরভাগ স্কুল ভবনের চিত্র একই। সরেজমিন জেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এসব অভিযোগের সত্যতাও পাওয়া গেছে।
কে ডি ওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলিমুল রাজি বলেন, ‘আমাদের স্কুল ভবনের বারান্দায় রেলিং থাকলেও গ্রিল নেই। গ্রিল থাকলে এই দুর্ঘটনা ঘটতো না। হাবিবাকেও প্রাণ হারাতে হতো না। ওই নকশায় করা জেলায় আরও অনেক স্কুল ভবনের একই অবস্থা। এগুলোতে গ্রিল দেওয়া জরুরি। নয়তো আরও কোনও হাবিবাকে হয়তো প্রাণ হারাতে হবে।’
একই নকশার স্কুল ভবনগুলোকে শিশু শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ মনে করছে প্রাথমিক শিক্ষক সমাজ ও প্রাথমিক শিক্ষা বিভাগ। ভবনগুলোতে প্রয়োজনীয় গ্রিল স্থাপন করে শিশুদের জন্য নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
নাগেশ^রী উপজেলার কুটি পয়ড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীন বলেন, ‘যে নকশায় ভবনগুলো তৈরি করা হয়েছে তা শিশুদের জন্য মোটেও নিরাপদ নয়। কেন যে এভাবে ভবনগুলো অনিরাপদ করে তৈরি করা হয়েছে তা আমরা জানি না। এগুলোতে পরিপূর্ণভাবে গ্রিল দিয়ে নিরাপদ করা দরকার।’
এ বিষয়ে কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইউনুস হোসেন বিশ^াস বলেন, ভবনগুলোর নকশা প্রাথমিক শিক্ষা অধিদফতর অনুমোদন করেছে। এলজিইডি শুধু প্রকল্প বাস্তবায়ন করেছে। স্থানীয়ভাবে নকশা পরিবর্তনের সুযোগ নেই। এটা মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












