তিন ফিলিস্তিনির শহীদের লাশকে ছাদ থেকে ফেললো ইসরায়েলি সন্ত্রাসী সেনারা
, ১৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ রবি , ১৩৯২ শামসী সন , ২২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ০৭ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের আগ্রাসনের সময় তিন ফিলিস্তিনির শহীদের লাশ ছাদ থেকে ফেলে দেওয়ার একটি ভিডিও প্রকাশ পেয়েছে। গত বৃহস্পতিবার কাবাতিয়ায় এই ঘটনা ঘটে। চলমান ইসরায়েল-হামাস যুদ্ধের মধ্যে ইসরায়েলি বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের একটি উদাহরণ বলে মনে করছে মানবাধিকার সংস্থাগুলো। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
আল-আরাবি প্রতিবেদক আমীদ শেহাদেহ সিএনএনকে জানান, সন্ত্রাসী দখলদার সেনাবাহিনী প্রথমে একটি বুলডোজার দিয়ে মরদেহগুলো নামানোর চেষ্টা করে। কিন্তু তা ব্যর্থ হয়। পরে সেনারা ছাদে উঠে মরদেহগুলো লাথি দিয়ে ছাদ থেকে ফেলে দেয়।
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) একজন সাংবাদিক এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। কিন্তু, তিনি মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে পারেননি।
এপি’র প্রাপ্ত ফুটেজ সূত্রে জানা গেছে, তিন ইসরায়েলি সন্ত্রাসী সেনা একটি নিথর দেহকে ছাদের কিনারায় নিয়ে যাচ্ছে এবং সেটি নিচে ফেলে দেয়। সন্ত্রাসী সেনারা একে একে অন্যান্য মরদেহগুলোও ছাদ থেকে ফেলে দেয়।
আন্তর্জাতিক আইন অনুসারে, মৃতদেহের প্রতি সম্মান প্রদর্শন করা প্রতিটি সেনাদের দায়িত্ব। তবে এ ঘটনায় তা লঙ্ঘিত হয়েছে বলে ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাগুলো দাবি করেছে।
ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা আল-হাকের পরিচালক শাওয়ান জাবারিন এই ভিডিওটি দেখে বলেছেন, এটি নিছকই বর্বরতা।
এ ঘটনায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া এসেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছে, ভিডিওটি খুবই উদ্বেগজনক। যদি এটি সত্য বলে প্রমাণিত হয়, তবে এটি অত্যন্ত নিন্দনীয় এবং পেশাদার সেনাদের জন্য শোভন নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হত্যা মামলায় জামায়াত নেতাসহ প্রধান দুই আসামি কারাগারে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেফতার
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মা সেতুর ঋণের ১৬ কিস্তি পরিশোধ, যত টাকা টোল আদায়
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনলাইন বেটিং, ম্যাচ-স্পট ফিক্সিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল, কোটি টাকা অর্থদণ্ড
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থামছে না রাশিয়ার হামলা, পাল্টা আঘাত বাড়াচ্ছে ইউক্রেন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো ফার্নেস অয়েলের দাম, লিটার কত?
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)