তিন ফিলিস্তিনিকে শহীদ করল ইহুদিবাদী সেনারা
, ০৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯১ শামসী সন , ২৬ জুলাই, ২০২৩ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। মঙ্গলবার সকালের দিকে ইসরাইলি সেনারা এই হত্যাকা- চালায়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নাবলুস শহরের আল-তুর এলাকায় এই বর্বর হত্যাকা- সংঘটিত হয়। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, দখলদার সেনারা কয়েক ঘন্টা ধরে নাবলুস শহরের আল-তুর এলাকা অবরুদ্ধ করে রাখে এবং সেখানে চিকিৎসা কর্মী ও সাংবাদিকদের যেতে বাধা দেয়। এছাড়া, ইহুদিবাদী সেনারা একটি গাড়ি এবং শহীদ ফিলিস্তিনিদের মৃতদেহ আটকে রাখে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইহুদিবাদী সেনাদের এই বর্বরতার প্রমাণ যাতে না থাকে এজন্য তারা ওই এলাকার সিসি ক্যামেরা ধ্বংস করে ফেলে।
এদিকে, বর্বর ইহুদিবাদী বাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের সেনারা ফিলিস্তিনের তিনজন বন্দুকধারীকে নিষ্ক্রিয় করেছে। তারা দাবি করেছে, এই তিন ফিলিস্তিনির কাছ থেকে তিনটি রাইফেল, একটি হ্যান্ডগান এবং অন্যান্য সরঞ্জাম ও তাদের গাড়িটি জব্দ করা হয়। ইহুদিবাদী সেনাদের আজকের এই বর্বরতা সম্পর্কে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, “ইহুদিবাদী সেনারা বর্বরতার তালিকায় নতুন একটি অপরাধ যুক্ত করল। এই তিন ফিলিস্তিনি শহীদের ঘটনায় ইহুদিবাদ বিরোধী প্রতিরোধ দুর্বল হবে না বরং আমাদের তরুণেরা তাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই পথে চলা অব্যাহত রাখবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)