শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

তিউনিশিয়ার আল জয়তুন মসজিদ ও বিশ্ববিদ্যালয় (পর্ব-১)

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, রাত ৩:২৬ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:৩২
তিউনিশিয়ার আল জয়তুন মসজিদ ও বিশ্ববিদ্যালয় (পর্ব-১)
আল জয়তুন মসজিদ ও বিশ্ববিদ্যালয়ের অবস্থান রাজধানী রিপাবলিক অব তিউনিশিয়ার তিউনিস শহরে। এই ঐতিহাসিক মসজিদটি ইসলামী ও পশ্চিম আফ্রিকার ঐতিহ্যবাহী বারবারিয়ান স্থাপত্যশৈলীতে নির্মিত।

মসজিদটি প্রতিষ্ঠিত হয় ৭৯ হিজরী মোতাবেক ৭০৩ খৃ: তে। আব্বাসীয় শাসক আল নাসের লি-দ্বীনীল্লাহর নির্দেশে আমীর ফাতহুল্লাহ এই মসজিদ নির্মাণ করেন। ঐতিহাসিকদের ভিন্ন মত অনুযায়ী আমীর হাসসান ইবনে নোমান ৭৯ হিজরী সালে এই মসজিদ নির্মাণ করেন। এবং হিজরী ১১৬ মোতাবেক ৭৩৬ খৃ: উবাইদুল্লাহ ইবনে হাবহার জামে জয়তুন পূণঃনির্মাণ করেন।

মসজিদটির আয়তন ৫০০০ (পাঁচ হাজার) বর্গ মিটার। মসজিদের মিনারের সংখ্যা ১টি এবং মিনারের উচ্চতা ৪৩ মিটার বা ১৪১ ফিট। এই ঐতিহাসিক মসজিদটিতে গম্বুজ সংখ্যা ৪টি এবং এর উচ্চতা ১৪ মিটার।

আল জয়তুন হিজরী প্রথম শতকে নির্মিত বিশ্বের প্রাচীনতম মসজিদ সমূহের অন্যতম এবং মুসলিম বিশ্বের সর্বপ্রথম প্রাতিষ্ঠানিক পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। পশ্চিম আফ্রিকার দেশ তিউনিশিয়ায় নির্মিত দ্বিতীয় মসজিদ জামে আল জয়তুন, ঐতিহাসিক জামে আল কাইরুয়ানের কিছুকাল পরেই এই মসজিদ ও বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হয়। ঐতিহাসিকদের নির্ভরযোগ্য বর্ণনানুযায়ী তিউনিশিয়ার তৎকালীন মুসলিম শাসক আমীর হাসসান ইবনে নোমান ৭৯ হিজরী সালে এ মসজিদ নির্মাণ করেন, এবং তৎপরবর্তী ১১৬ হিজরী মোতাবেক ৭৩৬ খৃ: আমীর উবায়দুল্লাহ বিন হাবহার এ মসজিদ প্রায় দ্বিগুণ আয়তনে সম্প্রসারিত করেন এবং পূর্ণাঙ্গ জামে মসজিদে রূপান্তরিত করেন। অন্য এক ঐতিহাসিক বর্ণনা মতে আব্বাসীয় শাসক আল নাসের লিদ্বীনিল্লাহর নির্দেশে আমীর ফাতহুল্লাহ্ ৭০৩ খৃ: জামে আল জয়তুন নির্মাণ করেন। বিশ্বের প্রাচীনতম ও মুসলিম বিশ্বের সর্বপ্রথম প্রাতিষ্ঠানিক পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আল জয়তুন মসজিদেই প্রতিষ্ঠা করা হয়। এদিক থেকে সমগ্র মুসলিম বিশ্বে এই মসজিদের ভূমিকা ও গুরুত্ব অপরিসীম জামে আল জয়তুনের নামকরণ যেমনিভাবে এই ঐতিহাসিক ও প্রাচীন মসজিদের প্রতিষ্ঠাতা সম্পর্কে ঐতিহাসিকদের মতভেদ আছে, ঠিক তেমনি এর নামকরণের ক্ষেত্রেও ভিন্নমত রয়েছে তন্মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য মত হচ্ছে এই যে, “জামে আল জয়তুন' নামকরণের মূল প্রেক্ষাপট এই ছিল যে, তিউনিশিয়া বিজয়ী মুসলিম সৈন্যবাহিনীর প্রধান জেনারেল হাসান ইবনে নোমান মসজিদ নির্মাণের জন্যে যে স্থানটি নির্বাচন করেন, সে স্থানে বিশাল একটি যাইতুন বৃক্ষ ছিল, বিধায় এ মসজিদ 'জামে আল জয়তুন' নামে প্রসিদ্ধি লাভ করে ।
বিশ্বের প্রাচীনতম প্রাতিষ্ঠানিক পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ঃ
৭৯ হিজরীতে মসজিদ নির্মাণের পরের বছর এ মসজিদ প্রাঙ্গনে প্রতিষ্ঠা করা হয় মুসলিম বিশ্বের সর্বপ্রথম পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। তৎকালীন আফ্রিকা মহাদেশ ও আরব বিশ্বসহ সমগ্র ইউরোপে এটিই ছিল একমাত্র পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। আধুনিক জ্ঞান- বিজ্ঞানের সকল শাখাসহ পবিত্র কুরআন শরীফ-সুন্নাহ শরীফ ও ইসলামী আইন শাস্ত্রের উচ্চতর শিক্ষা গবেষণা ও থিসিস রচনাসহ স্নাতক সম্মান এবং পি.এইচ.ডি ডিগ্রি প্রদান করা হতো এই বিশ্ববিদ্যালয় থেকে।

শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তৎকালীন তিউনিস হয়ে উঠেছিল সমগ্র আফ্রিকার রাজধানী। হিজরী দ্বিতীয় শতাব্দি থেকে পরবর্তী এক বিজ্ঞানের বিভিন্ন শাখায় এই বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে গবেষণালব্ধ থিসিস বা পা-ুলিপির সংখ্যা দাড়ায় প্রায় পনের হাজার এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীর সংখ্যা প্রায় সোয়া লক্ষ।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র দ্বীন ইসলামে স্থাপত্য ও শিল্পকলা (১ম পর্ব) চিত্র-০১: মুসলমানদের তৈরী শিল্পকর্ম ইসলামী শিল্পকলা মূলত ইসলামী সভ্যতারই একটি অংশ। যার সূচনা হয়েছিল পবিত্র দ্… ২ দিন আগে শেরপুরে তুরকান হযরত শাহ রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র মাজার শরীফ হযরত শাহ তুরকান রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফটি খেরুয়া মসজিদের প্রায় এক মাইল পূর্বে অবস্থিত। শেরপুরে বি… ৫ নভেম্বর, ২০২৬ সোনারগাঁয়ে শেখ শরফ উদদীন আবু তাওয়ামার বিশ্ববিদ্যালয় বাংলার মাটিতে ইসলামি জ্ঞানচর্চার সূর্যোদয় হয়েছিলো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। জ্ঞানতাপস শেখ শরফ উদদীন আবু তাও… ১ নভেম্বর, ২০২৬ পিরামিড গঠনে চাঁদ ও গ্রহের গতিপথের প্রভাব, দাবি নতুন তত্ত্বে মিশরের গিজায় দাঁড়িয়ে থাকা সাড়ে চার হাজার বছরের পুরোনো পিরামিড নিয়ে রহস্যের শেষ নেই। এবার এক গবেষকের দাবি,… ২৫ অক্টোবর, ২০২৬ বাগেরহাটের ঐতিহাসিক বিবি বেগনি মসজিদ ঐতিহাসিক বিবি বেগনি মসজিদটি বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের অন্তর্গত মগরা মৌজার ৭৮০ নং দাগে ষাট… ২৪ অক্টোবর, ২০২৬ সীতাকু-ের পৌঁনে পাঁচশো বছরের ঐতিহাসিক হাম্মাদিয়া মসজিদ পৌঁনে পাঁচশো বছরের প্রাচীন সীতাকু-ের হাম্মাদিয়া মসজিদ ১০.৩৭ একরবিশিষ্ট একটি দিঘীর পশ্চিম পাড়ে অবস্থিত। মসজিদ… ২১ অক্টোবর, ২০২৬ সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান ১৯ অক্টোবর, ২০২৬ তুরস্কে ‘হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকা’র খোঁজে পাহাড় খনন তুরস্কে ‘হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকা’র খোঁজে পাহাড় খনন ১৮ অক্টোবর, ২০২৬ অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ ১১ অক্টোবর, ২০২৬ ৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ ৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ ৪ অক্টোবর, ২০২৬ মুন্সীগঞ্জের দরগাহবাড়ি: সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ মুন্সীগঞ্জের দরগাহবাড়ি: সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ ৩ অক্টোবর, ২০২৬ শ্যামপুর দায়রা শরীফ : ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন শ্যামপুর দায়রা শরীফ : ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন ২ অক্টোবর, ২০২৬