তা’লীমুল মাসায়িল অজুর মুস্তাহাবসমূহ ও আদব
১. উঁচু জায়গায় বসে অজু করা, যাতে শরীরে অথবা কাপড়ে পানির ছিটা না লাগে।
২. ক্বিবলামুখী হয়ে বসা।
৩. অজুর অঙ্গসমূহ ধৌত করতে কারো সাহায্য না নিয়ে নিজেই ধোয়া।
৪. অজু করার সময় দুনিয়াবী কথা না বলা।
৫. অজুর নিয়ত মনে মনে এবং মুখে উচ্চারণ করা অর্থাৎ উভয়ভাবেই করা।
৬. অজুর সময় যেসব দু‘আ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুম উনাদের থেকে এবং হযরত তাবিয়ীনে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের থেকে বর্ণিত রয়েছে তা পড়া।
৭. উভয় কানের ছিদ্রে কনিষ্ঠা অঙ্গুলি প্রবেশ করিয়ে মাসেহ করা।
৮. হাতের আংটি যদি ঢিলা না হয়, তবে নাড়া-চাড়া দিয়ে যথাস্থানে পানি পৌঁছানো ফরয, আর যদি ঢিলা হয়, তবে তা নাড়া-চাড়া দেয়া মুস্তাহাব (আদব)।
৯. কুলি এবং নাকে ডান হাতে পানি প্রবেশ করানো এবং বাম হাতে নাক সাফ করা।
১০. পবিত্র নামাযের ওয়াক্ত আসার আগেই অজু করে নেয়া।
১১. অজু করার পর-
اَشْهَدُ اَنْ لَّا اِلٰهَ اِلَّا اللهُ وَاَشْهَدُ اَنَّ مُـحَمَّدًا عَبْدُهٗ وَرَسُوْلُهٗ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
পড়া।
১২. অজু শেষ করার পর অবশিষ্ট পানি থাকলে তা এক-দুই ঢোক পান করা,
১৩. অতঃপর এই দু‘আ পড়া-
اَللّٰهُمَّ اجْعَلْنِـىْ مِنَ التَّوَّابِيْنَ وَاجْعَلْنِـىْ مِنَ الْـمُتَطَهِّرِيْنَ
১৪. রৌদ্র-তাপের গরম পানিতে অজু না করা।
১৫. মুখম-লে সজোরে পানি না মারা।
১৬. অজু করার পর রুমাল দ্বারা অজুর অঙ্গসমূহ সম্পূর্ণ না মুছে কিছু ভিজা থাকতে দেয়া।
১৭. অজু করার জন্য মাটির পাত্র, পিতলের পাত্র ও চামড়ার পাত্র ব্যবহার করা।
১৮. অজু করার জন্য প্রয়োজনের অধিক অথবা প্রয়োজন অপেক্ষা কম পানি খরচ না করা।
১৯. অজু করার পর তিনবার পবিত্র সূরা ক্বদর শরীফ পাঠ করা। (মারাকিউল ফালাহ)
আরও পড়ুন
সব ›
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।