তাপপ্রবাহে ডাবের দাম উঠেছে ১৫০ টাকায়!
, ১২ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৪ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
গরমে হাঁসফাঁস করছে মানুষ। বেড়েছে পানি ও পানীয়ের চাহিদা। এই পরিস্থিতিতে বেড়েছে ডাবের দাম। রাজধানীতে বড় আকারের ডাবের দাম উঠেছে ১৫০ টাকায়। ছোট আকারের কচি ডাব কিনতে গেলেও গুনতে হচ্ছে ১০০ টাকা বা তার ওপরে।
বিক্রেতারা বলছেন, পাইকারিতে ডাবের দাম বেড়ে যাওয়ায় তাদেরও দাম বাড়াতে হয়েছে। ক্রেতারা গরমে পানির চাহিদা মেটাতে ডাব কিনলেও অসন্তোষ প্রকাশ করেছেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর মালিবাগ, মৌচাক, মগবাজার, হাতিরঝিল ও কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখে গেছে, অধিকাংশ ডাবের দাম চাওয়া হচ্ছে ১০০ টাকার ওপরে। বড় আকারের ডাব (আধা লিটারের মতো পানি আছে বলে ক্রেতা বিক্রেতাদের ধারণা) বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। মাঝারি আকারের ডাব বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। ছোট আকারের ডাব বিক্রি হচ্ছে ১০০ টাকায়; দরদাম করলে কোথাও কোথাও একটু কম রাখছেন কোনো বিক্রেতা।
রাজধানীর মগবাজারের ডাব বিক্রেতা মোখলেছুর রহমান বলেন, পাইকারিতে ডাবের দাম অনেক বেশি- ১০০ ডাব কিনতে গেলে ওপরে দাম পড়ছে ১০ হাজার টাকার ওপরে। এসব ডাব ছোট বড় আলাদা করে বিক্রি হয়; বড় আকারের ডাব বিক্রি হয় ১৫০ টাকায়।
গরমে ডাবের চাহিদা বেড়ে যাওয়ায় পাইকারি বাজারে চড়া দাম দিয়েও ডাব পাচ্ছেন না অনেক বিক্রেতা। রাজধানীর কারওয়ান বাজারের খুচরা ডাব বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, কারওয়ান বাজারের পাইকারি আড়তে ডাব না পেয়ে গতকাল মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা থেকে ডাব নিয়ে এসেছি। ডাবের দাম বেশি পড়েছে। ছোট বড় বেছে প্রতিটি ডাব বিক্রি করছি ১০০ থেকে ১২০ টাকায়। এক সপ্তাহ আগেও এসব ডাবের দাম ১০০ টাকার নিচে ছিল।
এই দামে ক্রেতারা কিছুটা অসন্তুষ্ট হলেও গরমে পানির চাহিদা মেটাতে ডাব কিনছেন তারা। মৌচাক মোড়ে ডাব খেতে খেতে মিলন নামের এক পথচারী বলেন, ঈদের আগে রমজানের মধ্যে ৬০ টাকা দিয়ে যে আকারের ডাব কিনেছিলাম; সেই একই আকারের ডাম ১২০ টাকা দিয়ে খেলাম। গরমে আর কিছু তো সেভাবে খাওয়া যাচ্ছে না। সে জন্য দাম দিয়ে হলেও ডাব খেলাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)