তবে কি ‘ঘনিষ্ঠ মিত্র’ কাতারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো যুক্তরাষ্ট্র?
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৫ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
কাতারে ইসরায়েলি হামলার পর, প্রশ্ন উঠছে তবে কি ঘনিষ্ঠ এই আরব মিত্রের সাথে বিশ্বাসঘাতকতা করলো যুক্তরাষ্ট্র? ট্রাম্প হামলার বিষয়ে জানতো না দাবি করলেও বিভিন্ন গণমাধ্যমের খবর, হোয়াইট হাউসকে জানিয়েই হামলা চালিয়েছে তেল আবিব বলে খবর শিরোনাম হয়। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছে, নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রকে ভরসা করা যায় কি না তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে আরবরা। যদিও হামলার পর ওয়াশিংটনের সাথেই নতুন প্রতিরক্ষা চুক্তি করতে তৎপরতা চালাচ্ছে দোহা।
মূলত, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদের অবস্থান কাতারের রাজধানী দোহায়। বিভিন্ন ধরণের যুদ্ধজাহাজ, প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়টসহ অত্যাধুনিক সামরিক সরঞ্জামে সজ্জিত এই ঘাঁটি। এরপরও, কাতারে বিনা বাধায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল।
প্রশ্ন উঠছে, তবে কি ঘনিষ্ঠ আরব মিত্রকে রক্ষায় কোনো পদক্ষেপই নেয়নি মার্কিন প্রশাসন? ট্রাম্পের দাবি, হামলার বিষয়ে জানানো হয়নি তাকে। যদিও বিভিন্ন গণমাধ্যম বলছে, হোয়াইট হাউসকে অবগত করেই অভিযান চালিয়েছে তেল আবিব।
বিশ্লেষকরা বলছে, ট্রাম্পের অস্পষ্ট অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে গ্রহণযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র। কাতারে হামলার পর নিরাপত্তার জন্য ওয়াশিংটনের ওপর কতটা ভরসা করা যায়, তা নিয়ে ভাববে অনেক আরব দেশই।
মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক মোনা ইয়াকুবিয়ান বলেছে, সন্ত্রাসী ইসরায়েলের এই হামলা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণœ করেছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি রয়েছে কাতারে। এরপরও সন্ত্রাসী ইসরায়েলের হামলার পর স্বভাবতই নিরাপত্তার জন্য ওয়াশিংটনের ওপর কতটা ভরসা করা যায় তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে।
এদিকে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কোনো পাল্টা পদক্ষেপ না নিয়ে উল্টো যুক্তরাষ্ট্রের সাথে নতুন প্রতিরক্ষা চুক্তি করতে তৎপরতা চালাচ্ছে কাতার। দোহায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে এ বিষয়ে আলোচনাও হয়েছে।
প্রসঙ্গত, দখলদার ইসরায়েলের হামলা ঠেকাতে না পারলেও এর আগে আল উদেইদ ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের হামলা ঠিকই ঠেকিয়ে দিয়েছিলো মার্কিন সেনারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)