তথ্যযুদ্ধ: ভারত ও পাকিস্তান কি হামলা নিয়ে সত্য বলছে
, ১০ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৯ মে, ২০২৫ খ্রি:, ২৬ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
গত মঙ্গলবার দিবাগত রাতে (৭ মে) পাকিস্তান ও পাকিস্তান–শাসিত কাশ্মীরে ভারতের হামলার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী সম্ভাব্য যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছায়। এর মধ্য দিয়ে আরেকটি যুদ্ধ শুরু হয়ে যায়। আর তা হলো তথ্য নিয়ে।
ভারতের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই উভয় পক্ষ থেকে পাল্টাপাল্টি দাবি আসতে শুরু করে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে। উভয় দেশই চায় নিজেদের পক্ষে জনমত গড়তে।
উদাহরণ হিসেবে পাকিস্তান বলেছে, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারত এখনো এ দাবির আনুষ্ঠানিক জবাব দেয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় কর্মকর্তারা জানায়, তিনটি যুদ্ধবিমান ভারতশাসিত কাশ্মীরে ভূপাতিত হয়েছে। কিন্তু সেগুলো ভারতীয় না পাকিস্তানি, তারা সেটিও নিশ্চিত করেননি।
দেখে নেওয়া যাক, দুই দেশ কী কী দাবি করেছে এবং কীভাবে অতীতেও তারা পরস্পরবিরোধী তথ্য দিয়ে নিজেদের বিজয়ী হিসেবে দেখাতে চেয়েছে। এমন পরস্পরবিরোধী তথ্যে সত্য যাচাই করা কঠিন হয়ে ওঠে।
ভারত বলেছে, তারা ৯টি জায়গায় ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলায় ২৬ জন বেসামরিক লোক নিহত হন। ভারত এর জন্য পাকিস্তানকে দায়ী করেছে। ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে প্রমাণ দিতে বলেছে।
ইসলামাবাদ বলেছে, গত বুধবার (মঙ্গলবার দিবাগত রাতে) ভারতীয় বাহিনী পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরের ছয়টি শহর ও একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়েছে।
পাকিস্তানের দাবি, এসব হামলায় ৩১ বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে তিন বছর বয়সী এক কন্যাশিশুও রয়েছে।
তবে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ বলেছে, ভারতীয় বাহিনী কোনো বেসামরিক নাগরিককে ক্ষতিগ্রস্ত করেনি। এক সংবাদ সম্মেলনে ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার ব্যোমিকা সিং বলেন, এ হামলায় ‘বড় ক্ষতি’ হয়নি এবং এটি ছিল ‘সুনির্দিষ্ট’।
পাকিস্তানের সরকারি এক্স অ্যাকাউন্টে বলা হয়, ভারতীয় সেনারা নিয়ন্ত্রণরেখার (এলওসি) একটি সামরিক পোস্টে সাদা পতাকা উড়িয়েছে, যা সাধারণত আত্মসমর্পণের প্রতীক।
এক্সে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারারও একই রকম দাবি করে বলেন, প্রথমে তারা তদন্ত (পেহেলগামে হামলার ঘটনায়) থেকে পালিয়েছে, এবার তারা যুদ্ধক্ষেত্র থেকেও পালিয়েছে।
ভারত এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। যেহেতু দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধ চলছে না, তাই নয়াদিল্লি আত্মসমর্পণের প্রয়োজনীয়তা অনুভব করবে কেন, সেটা পরিষ্কার নয়।
পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেন, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভারতীয় ভূখ-েই ভূপাতিত হয়েছে এবং কোনো পক্ষই অন্যের আকাশসীমা লঙ্ঘন করেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












