তত্ত্বাবধায়ক সরকার ভুলে যান, মিউজিয়ামে চলে গেছে -ওবায়দুল
, ১৪ নভেম্বর, ২০২২ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আপনারা সবাই প্রস্তুত হন। সামনে অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাবইকে একজোট হয়ে এ খেলায় জিততে হবে। তত্ত্বাবধায়ক সরকার মামা বাড়ির আবদার। তত্ত্বাবধায়ক সরকার ভুলে যান। এ ব্যবস্থা এখন মিউজিয়ামে চলে গেছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনার উন্নয়ন দেখে উনাদের জ্বালা ধরে গেছে। এ জ্বালা বিরাট জ্বালা। পদ্মা সেতু হয়ে গেছে। আন্ডারপাস ব্রিজ, চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল, ঢাকায় মেট্রারেল, চারিদিকে উন্নয়ন আর উন্নয়ন। ঝিনাইদহের মানুষ এখন পদ্মা সেতু দিয়ে ঢাকা যাচ্ছে। উনাদের তা সহ্য হচ্ছে না। তাদের মন খারাপ। মুখের দিকে তাকানো যায় না। বিএনপি হাওয়া ভবনে আর ফিরে আসবে না। কোনোদিন তাদের এ স্বপ্ন বাস্তবায়ন হবে না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বাংলাদেশের যত কিছু অর্জন সবই হয়েছে আওয়ামী লীগের আমলে। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। আজকে বাংলাদেশ চরম দরিদ্র দেশ থেকে উন্নতশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে নাম লিখিয়েছে। ল্যাম্পপোস্টে লাইট জ্বলে আর বিএনপি হারিকেন হাতে বিদ্যুতের দাবিতে মিছিল করে। এই বিএনপি একটা ভ- প্রতাকর দল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিউমার্কেটসহ আশেপাশের এলাকার উচ্ছেদে কর্মসূচি শিগগিরই -ডিএসসিসি প্রশাসক
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ধানক্ষেতে বাঘের পায়ের ছাপ, নির্ঘুম গ্রামবাসী
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুঁটকিতে মাইক্রোপ্লাস্টিক, লইট্টা-চিংড়িতে বেশি
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পে-স্কেল ও বদলিসহ ৩ দাবিতে আন্দোলনে নামছেন এমপিও শিক্ষকরা
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুবদলের অভ্যন্তরীণ কোন্দলে একের পর এক খুন
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মানবপাচার রোধে জিরো টলারেন্স নীতিতে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবেন’
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাশেদের বক্তব্যকে ‘গুরুত্ব’ দিচ্ছেন না আসিফ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাদকের টাকা না পেলে কিছু সাংবাদিক লেখেন, ‘পুলিশ অকার্যকর’ -আইজিপি
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সাথে মিয়া গোলাম পরওয়ারের গোপন বৈঠক’
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই -নাহিদ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












