তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংলাপের প্রশ্নই ওঠে না -তথ্যমন্ত্রী
, ১৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ ছানী, ১৩৯১ শামসী সন , ০২ জুলাই, ২০২৩ খ্রি:, ২০ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
‘তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির দাবি এবং আন্দোলনের উদ্দেশ্য- এ নিয়ে সংলাপ করার কোনো প্রশ্নই ওঠে না’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
বিএনপি অভিযোগ করছে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারাী বাহিনীকে বিরোধীদের ওপর লেলিয়ে দিচ্ছে, ফলে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারাী বাহিনী ভালো কাজ করছে বিধায় আমরা জঙ্গি দমন করতে পেরেছি। আইনশৃঙ্খলা বাহিনী ভালো কাজ করছে বিধায় দেশর আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আইনশৃঙ্খলা বাহিনী অগ্নিসন্ত্রাস বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিধায় তারা অগ্নিসন্ত্রাস করতে পারছে না। আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে, তারা শুধু সন্ত্রাসী-অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারাী বাহিনী ব্যবহৃত হচ্ছে না।
নির্বাচনকালীন সরকার কখন গঠন হতে পারে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনকালীন সরকারের আকার কী হবে সেটি প্রধানমন্ত্রীর এখতিয়ার, তিনিই এটি ঠিক করবেন।
বিএনপি না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে কি না এবং বিএনপির সঙ্গে সরকার সংলাপ করবে কি না- এ প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সংলাপের প্রশ্নই আসে না। আমরা মনে করি বিএনপি দেশে একটি গ-গোল পাকাতে চায়, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। যেহেতু তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করাই তাদের দাবি এবং আন্দোলনের উদ্দেশ্য- এ নিয়ে সংলাপ করার কোনো প্রয়োজনীয়তা নেই, প্রশ্নই ওঠে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)