তত্ত্বাবধায়ক সরকার কবরে পাঠানো হয়েছে, চল্লিশাও হয়ে গেছে -খাদ্যমন্ত্রী
, ১৬ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪রবি’ ১৩৯১ শামসী সন , ০২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ১৯ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার আসবে না বলে মন্তব্য করেছে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সে বলেছে, বাংলাদেশে আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার আসবে না। ইতোমধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের মৃত্যু হয়েছে, এর জানাজা হয়েছে, কবরে পাঠানো হয়েছে, এমনকি সব শেষে এর চল্লিশাও হয়ে গেছে।
জুমুয়াবার দুপুরে রাজধানীর শাহবাগে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্র মহাসমাবেশ উপলক্ষে নওগাঁ জেলা ছাত্রলীগের নেতৃত্বে মিছিলে অংশ নিয়ে সে এসব কথা বলে।
মন্ত্রী বলে, দেশবিরোধী অপশক্তিরা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছে। কিন্তু বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না। কারণ ইতোমধ্যে সুপ্রিম কোর্টের রায় হয়েছে, সংসদে পাস হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের মৃত্যু হয়েছে।
সে বলে, শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকার প্রধান থাকবেন, তার নেতৃত্বেই নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে। কে নির্বাচনে আসবে, কে আসবে না এটা আমাদের দেখার বিষয় না। যাদের নির্বাচন করার ক্ষমতা নেই, তারাই আন্দোলন করে তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনতে চায়। এটা বাংলাদেশ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ হতে দেবে না। বাংলার জনগণও এমনটা মেনে নেবে না।
মন্ত্রী বলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তার নেতৃত্বেই আগামী দিনে বাংলাদেশ এগিয়ে যাবে। ছাত্রলীগ-আওয়ামী লীগের একটি নেতাকর্মী বেঁচে থাকতে বাংলাদেশের সন্ত্রাসের রাজনীতি কায়েম হতে দেওয়া হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)