তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিষয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে: মার্কিন রাষ্ট্রদূত
, ১৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৩ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র কোনো একটি নির্দিষ্ট দলকে সমর্থন করে না। এক প্রশ্নের জবাবে সে বলেছে, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো অবস্থান নেই। এটি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। আমরা যা সমর্থন করি তা হল একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যা বাংলাদেশের জনগণকে তাদের পরবর্তী সরকার বেছে নিতে সহায়তা করবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলে পিটার হাস।
পিটার হাস বলে, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সবার ভূমিকা রয়েছে। সরকারের ভূমিকা আছে, মিডিয়ার ভূমিকা আছে, অন্যান্য রাজনৈতিক দল, সুশীল সমাজ ও বিচার বিভাগ, সিকিউরিটি ফোর্সেস (নিরাপত্তা বাহিনী) এবং অবশ্যই ভোটারদের ভূমিকা আছে।
হাস বলে, সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের প্রত্যেককে তাদের ভূমিকা পালন করতে হবে। আমি আবারও বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো একটি নির্দিষ্ট দলকে সমর্থন করে না। এবং আমরা যা সমর্থন করি তা হল একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যা বাংলাদেশের জনগণকে তাদের পরবর্তী সরকার বেছে নিতে দেবে।
আওয়ামী লীগের সঙ্গে অনুষ্ঠিত হওয়া সৌজন্য সাক্ষাৎটি বাংলাদেশের বিভিন্ন অংশীদারদের সঙ্গে হওয়ায় বৈঠকের অংশ বলে জানায় পিটার হাস। সে বলেছে, আমি অন্যান্য রাজনৈতিক দল, মিডিয়া আউটলেট, সুশীল সমাজ, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সাক্ষাৎ করেছি। এটি মার্কিন রাষ্ট্রদূত হিসাবে আমি যা করি তার অংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি গোয়েন্দা সদরদপ্তরে হামলার দাবি ইরানের
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তিন শর্ত মানলেই যুদ্ধ বন্ধ হবে -মাসুদ পেজেশকিয়ান
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরান যুদ্ধে ছয় দিনে আমেরিকার খরচ ১১ বিলিয়ন ডলারের বেশি -ড্রাম্প প্রশাসন
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের পাল্টা হামলায় মার্কিন সেনা নিহত, তছনছ ১৭টি সামরিক স্থাপনা
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হিজবুল্লাহর ১৫০ রকেট, ইরানের ব্যালিস্টিক মিসাইল; ভয়ংকর রাত দেখলো সন্ত্রাসী ইসরায়েল
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১ ৩ যোদ্ধাদের সাহসিকতার কারণেই দখলদারদের সামরিক যান পুড়ে ছারখার হওয়ার এই অসাধারণ দৃশ্য আমরা দেখতে পেয়েছি।
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গোয়েন্দা সদরদপ্তর ও বিমানঘাঁটিতে হামলা
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরান সরকারের পতনের কোনো সম্ভাবনা নেই
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানে যুদ্ধে যেতে চায় না অনেক মার্কিন সেনা
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন সামরিক বাহিনী ৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার ইরান ছুড়ছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান যুদ্ধের চড়া মাশুল দিতে হবে এখন সাধারণ মানুষকে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)