ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে ওঁত পেতে থাকে ওরা!
, ২৭ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৭, মে, ২০২৪ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঝিলমিল আবাসন প্রকল্প। সন্ধ্যার পর থেকেই ওরা ওঁত পেতে থাকে এখানকার বিভিন্ন ঝোপঝাড়ে। তাদের টার্গেট ঘুরতে আসা লোকজন এবং এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে নামা যাত্রী। ছিনতাই ও ডাকাতির বেশ কয়েকটি ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ এ আবাসন প্রকল্পটির ভেতরে অন্তত সাত/আটটি স্পট চিহ্নিত করেছে এবং গ্রেফতার করেছে সন্দেহভাজন ৮ ডাকাতকে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বাবু বাজার সংযোগ সড়কের পাশেই ঝিলমিল আবাসন প্রকল্পে এখনও গড়ে ওঠেনি কোনো জনবসতি। পুরো প্রকল্প এলাকাটি প্রচুর ঝোপঝাড়ে আচ্ছন্ন। আর এ সুযোগটিই কাজে লাগাচ্ছে অপরাধীরা।
সংঘবদ্ধ ডাকাত চক্র এখানে আস্তানা তৈরি করেছে। এমন একটি চক্রের কয়েকজনকে গ্রেফতারের পর তাদেরকে নিয়ে আস্তানার সন্ধানে অভিযান চালায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। প্রথমেই তাদের দেখানো বাগান বাড়ির সন্ধান পায় পুলিশ। রাত ৯টার পর সেখানে অবস্থান নেয় তিন থেকে চারজন। একটি গাছের ওপর বসে থাকে দুজন। এক্সপ্রেসওয়েতে কোনো যাত্রী দূরপাল্লার বাস থেকে নামলেই তাকে টার্গেট করা হয়।
কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবির বলেন, নজরদারি করার জন্য এক থেকে দুজনকে তারা গাছে উঠিয়ে দেয়। এক বা দুজন যাত্রী বাস থেকে নামলেই তাদেরকে টার্গেট করা হয়। যাত্রীরা ওখানে কোনো গাড়ি পায় না। ফলে তারা হেঁটে যান। তখন যাত্রীদেরকে অস্ত্র ঠেকিয়ে যা পায়, সবই নিয়ে নেয় চক্রের সদস্যরা। সংঘবদ্ধ চক্রটি সাধারণত রাত ৯টা কিংবা সাড়ে ৯টার দিকে এখানে চলে আসে। গাছের নিচে বসার সুন্দর জায়গাও বানিয়েছে তারা। এখানে বসে প্রথমে তারা বিভিন্ন মাদক সেবন করে। তারা সারা রাতই এখানে থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)