ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ চলবে ‘বিশেষ বন্দোবস্তে’
, ৩০ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ হওয়ার আগেই ‘বিশেষ বন্দোবস্তে’ শুরু হচ্ছে প্রথম ব্যাচের শিক্ষা কার্যক্রম। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাই প্রথম ব্যাচ, যাদের পাঠদান চলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম অনুযায়ী বিদ্যমান শিক্ষাক্রমে। পাঠদান করাবেন সরকারি সাত কলেজের শিক্ষা ক্যাডারের শিক্ষকরা। অধ্যাদেশ হওয়ার আগে ‘বিশেষ বন্দোবস্তে’র অন্তর্র্বতী এ সময় প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা কলেজের অধ্যক্ষ। প্রায় ৩৮ হাজার শিক্ষার্থী নিয়ে শুরু হচ্ছে প্রথম ব্যাচ।
বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আধুনিক কারিকুলাম চালুর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি পায় সরকারি সাত কলেজ। সরকারি সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষা কার্যক্রম বিশেষ একটি বন্দোবস্তে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম শুরু করে দিয়েছিল, ৩৮ হাজার শিক্ষার্থী ইতোমধ্যে আবেদন করেছিল। টাকা দিয়ে ফরম জমাও দিয়েছিল। এই শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আমরা বন্ধ করতে পারি না। যার ফলে বিশেষ বন্দোবস্তে ফিরতে চাচ্ছি। ভর্তি বিজ্ঞপ্তির মাঝখানেই ঢাকা বিশ্ববিদ্যালয় দায়িত্ব (অধিভুক্তি) ছেড়ে দিয়েছিল- যার ফলে এই শিক্ষার্থীদের শিক্ষা জীবনের অনিশ্চয়তা তৈরি হচ্ছিল। তাই বিদ্যমান কাঠামোতে রেখে এই ব্যাচটাকে কনটিনিউ করাতে হবে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় দায়িত্ব ছেড়ে দিছে, তাই এই ছাত্রদের দায়িত্ব বর্তায় প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ওপর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)