ঢাকা ওয়াসায় ২৬০ কোটি টাকা নয়ছয়ের প্রমাণ!
, ১৯ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ১০ মে, ২০২৩ খ্রি:, ২৭ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
রাজস্ব বাড়ানোর উদ্দেশ্যে ১৯৯৬ সালের নভেম্বরে ঢাকা ওয়াসা ও ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী পিপিআই (প্রোগ্রাম ফর পারফরমেন্স ইমপ্রুভমেন্ট) কার্যক্রমের আওতায় ঢাকা ওয়াসার বিলিং ও মিটার কার্যক্রম শুরু হয়।
চুক্তি অনুযায়ী সমিতির অনুকূলে কর্মচারীরা বিলিং বাবদ ৬ থেকে ১০ শতাংশ কমিশন পান। কমিশনের ওই টাকা জমা হতো সমিতির নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে। অনেক আগেই সেই টাকা নয়ছয়ের অভিযোগ উঠে। এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে প্রায় ২৬০ কোটি টাকা লুটপাটের তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
যে কারণে দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে মামলার অনুমতি দেওয়া হয়েছে। শিগগিরই মামলা দায়ের করা হবে বলে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক নিশ্চিত করেছেন।
আর অনুমোদিত মামলায় যাদের আসামি করা হচ্ছে তারা হলো- ঢাকা ওয়াসার সাবেক রাজস্ব পরিদর্শক ও পিপিআই প্রকল্প পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান মিঞা মুহম্মদ মিজানুর রহমান, ওয়াসার সাবেক রাজস্ব পরিদর্শক ও পিপিআই পরিচালনা পর্ষদের মুহম্মদ হাবিব উল্লাহ ভূইয়া এবং ঢাকা ওয়াসার রাজস্ব জোন-৬ এর কম্পিউটার অপারেটর মুহম্মদ নাঈমুল হাসান।
মামলা অনুমোদন হলেও আসামি তালিকা নিয়ে এরই মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। কারণ হিসেবে ওয়াসা সংশ্লিষ্টরা বলছেন, সমবায় অফিসের নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী অন্তর্বতীকালীন পিপিআই পরিচালনা কমিটির চেয়ারম্যান মুহম্মদ আক্তারুজ্জামান ও কো-চেয়ারম্যান মিঞা মুহম্মদ মিজানুর রহমান। তাদের যৌথ স্বাক্ষরে সমিতির/পিপিআই প্রকল্পের ব্যাংক হিসাব পরিচালিত হয়েছে। কিন্তু দুদকের অনুমোদিত মামলায় কো-চেয়ারম্যান মিজানুর রহমানকে আসামি করা হলেও অজ্ঞাত কারণে মুহম্মদ আক্তারুজ্জামানকে আসামি করা হয়নি। বিষয়টি যৌক্তিক নয় বলে দাবি করেছেন ওয়াসার কর্মচারী বহুমুখী সমিতির এক নেতা।
যদিও এ বিষয়ে দুদকের সংশ্লিষ্ট অনুসন্ধান কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অনুসন্ধানের দায়িত্বে আছেন দুদক উপ-পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা ও সহকারী পরিচালক মুহম্মদ আশিকুর রহমান।
জানতে চাইলে দুদক সচিব মুহম্মদ মাহবুব হোসেন বলেন, অনুসন্ধান ও তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতির ১৩২ কোটি চার লাখ ১৭ হাজার ৪৬০ টাকা ছয়টি ব্যাংক হিসাব থেকে বিভিন্ন চেকের মাধ্যমে ওয়াসার এমডি তাকসিম এ খানের প্রত্যক্ষ মদদ ও নির্দেশে তুলে আত্মসাৎ করা হয়েছে- এমন অভিযোগের বিষয়ে অনুসন্ধানে নামে দুর্নীতিবিরোধী সংস্থা দুদক। যদিও অনুসন্ধানে আত্মসাৎ করা টাকার পরিমাণ বেড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












