ঢাকা অভিজাত এলাকা, ভোটারদের সাজুগুজু করে আসতে দেরি হচ্ছে -ইসি আহসান হাবীব
, ২৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ সামিন, ১৩৯১ শামসী সন , ০৮ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৪ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
ঢাকার কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকার কারণ হিসেবে ভোটারদের সাজুগুজু করাকে মনে করছেন নির্বাচন কমিশনার আহসান হাবীব। তার মতে, ঢাকা অভিজাত এলাকা হওয়ায় ভোটাররা ধীরে-সুস্থে সাজুগুজু করে কেন্দ্রে আসতে সময় লাগছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালের দিকে রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিজের ভোট দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার আহসান হাবীব বলেন, ‘ঢাকা শহর একটি অভিজাত এলাকা। একটু ছুটির আমেজ আছে। মানুষ ধীরেসুস্থে সেজেগুজে ভোট দিতে আসবে, একটু সময় নিয়ে ভোটকেন্দ্রে আসছে।’ তিনি আরও বলেন, ‘আপনারা একটু গ্রামগঞ্জ-মফস্বল এলাকায় খোঁজ নিয়ে দেখেন- কী পরিমাণ মানুষ ভোট দিতে আসছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে (ভোটকেন্দ্র) ভোটার বাড়বে।’
নির্বাচন ঘিরে গুজবের বিষয়ে আহসান হাবীব বলেন, ‘এটা তাদের (গুজব রটানো ব্যক্তিদের) হচ্ছে চৌর্যবৃত্তিসম্পন্ন আচরণ। একধরনের গুজব রটিয়ে বিভ্রান্ত করা। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। বিকজ, আমাদের কাছে সবকিছু স্বচ্ছ। এসব বিষয়ে আমাদের যেসব সাইবার ইউনিট আছে যেমন- এনটিএমসি, পুলিশের সাইবার ইউনিট আছে। তারা এগুলো শনাক্ত করবে এবং ব্যবস্থা নেবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টি-ঢলে ২০ হাজার কৃষকের শতকোটি টাকার ধান পচে নষ্ট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃষ্টির দাপট থাকতে পারে আরও কয়েকদিন
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা দিয়েছেন আমানতকারীরা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি -বিমান প্রতিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার -তথ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে আংশিক বাস্তবায়ন হতে পারে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অটোরিকশা-রিকশায়ও শেয়ার রাইড অ্যাপ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)