ঢাকায় করমর্দন: ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ গলবে?
, ০৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
আল জাজিরার বিশ্লেষণ বলছে, ২০২৫ সালের শেষ দিন, ৩১ ডিসেম্বর ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে এসে প্রকাশ্যে পাকিস্তানের প্রতিনিধির সঙ্গে হাত মেলায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের একটি অপেক্ষাকক্ষেই এই করমর্দন হয় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে। যেখানে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলো।
ইসলামাবাদভিত্তিক পররাষ্ট্রনীতি বিশ্লেষক মুস্তাফা হায়দার সায়েদ আল জাজিরাকে বলেন, এটি নতুন বছরের জন্য একটি স্বাগত উন্নয়ন। অন্তত সম্মানজনক আচরণ ও স্বাভাবিক কূটনৈতিক সৌজন্য ফিরতে পারে। যা যুদ্ধের পর অনুপস্থিত ছিল।
অন্যদিকে, ভারতের হিন্দুস্তান টাইমস-এর পররাষ্ট্র সম্পাদক রেজাউল হাসান লস্কর এই ঘটনাকে ততটা গুরুত্ব দিতে রাজি নয়। তার মতে, একই কক্ষে উপস্থিত দুই জ্যেষ্ঠ নেতা সৌজন্য বিনিময় করেছে। এর চেয়ে বেশি কিছু নয়। তিনি আরও উল্লেখ করেন, এই ঘটনার ছবি ভারতীয় নয়, বরং বাংলাদেশি ও পাকিস্তানি সূত্র থেকেই প্রকাশিত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, প্রকৃত অগ্রগতির জন্য সবচেয়ে বড় পরীক্ষাটি হবে সিন্ধু পানি চুক্তি। পাকিস্তানের জন্য ইন্দাস, চেনাব ও ঝেলাম নদীর পানি জীবন-মরণ প্রশ্ন। সাবেক কূটনীতিক সরদার মাসুদ খান বলেন, চুক্তিতে ভারত ফিরে এলে তা হবে বড় আস্থাবর্ধক পদক্ষেপ। তবে বিশ্লেষকদের বড় অংশই এ বিষয়ে আশাবাদী নন।
সব মিলিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে- ২০২৬ সালে কি ভারত ও পাকিস্তানের মধ্যে সত্যিকারের সংলাপ শুরু হবে, নাকি ঢাকার করমর্দন কেবলই একটি প্রতীকী সৌজন্য বিনিময় হয়ে থাকবে? বিশ্লেষকদের মতে, অন্তত নূন্যতম যোগাযোগ ও পূর্বনির্ধারিত সংকট মোকাবিলার কাঠামো গড়ে তোলা গেলে সেটিই হবে বড় অগ্রগতি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)