ড্রোন বানাচ্ছি, ভবিষ্যতে ডিফেন্স ইন্ডাস্ট্রি হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
সীমান্তে ড্রোন প্রযুক্তির ব্যবহার শুধু নজরদারির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আগামীতে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের ভিত্তি গড়ে তুলতে পারে বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, আমরা এগুলো নিজেরাও এখানে অ্যাসেম্বল করছি, বানাচ্ছি এবং ভবিষ্যতে সেটা আমাদের জন্য একটা ডিফেন্স ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে উঠতে পারে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সিলেটে ‘সীমান্ত স্কুল অফ সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ উদ্বোধন করে মন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ জানান, দুর্গম এবং জনবল দিয়ে সরাসরি পর্যবেক্ষণ করা জটিল সীমান্ত এলাকায় থার্মাল এবং রাত্রিকালীন মিশন সক্ষম ড্রোন নিয়োগ করা হচ্ছে। এর মাধ্যমে চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার, মানব পাচার এবং অবৈধ প্রবেশ কার্যক্রম চিহ্নিত করে তাৎক্ষণিক অবস্থান নেওয়া সম্ভব হবে। বঙ্গোপসাগর ও ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন দুর্গম অঞ্চলে এই প্রযুক্তি সফলভাবে পরীক্ষিত হয়েছে।
নতুন প্রশিক্ষণ কেন্দ্রে বিজিবির সদস্যদের জন্য ড্রোন অপারেশন ও ডিজিটাল সার্ভেইল্যান্স প্রযুক্তি পরিচালনায় দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করা হয়েছে। আগামী এক থেকে দুই বছরে বিশে^র অত্যাধুনিক ড্রোন সংযোজনের লক্ষ্য রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন।
দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রমেও ড্রোন কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে উল্লেখ করেন মন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিজিবি ইতিমধ্যে এই প্রযুক্তি ব্যবহার করেছে।
আরও পড়ুন
সব ›
ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত
ঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবল
যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার…
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আব…
পাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাস
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে…
বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে…
জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি
সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্…
চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি…
‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি
ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী…
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।