ডেঙ্গুর পরিমাণ কমে যাবে সেটা বলা যাবে না -স্থানীয় সরকার মন্ত্রী
, ০৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ সামিন, ১৩৯১ শামসী সন , ১৯ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৪ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ডেঙ্গুর পরিমাণ কমে যাবে সেটা বলা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গুসহ মশবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির ২০২৪ সালের প্রথম সভার শুরুত তিনি এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
পরিবেশবান্ধব কীটনাশক আমদানির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিবেশবান্ধব কীটনাশকই আমরা ব্যবহার করি। ২০১৯ সাল থেকে এটা আমরা আমদানি শুরু করেছি। ইতোমধ্যে আরও কিছু কিছু কীটনাশক আবিষ্কার হয়েছে, যেটা আরও বেশি কার্যকরী এবং পরিবেশের জন্য কম ঝুঁকিপূর্ণ। সেগুলো ইতোমধ্যে আমরা বাণিজ্যিকভাবে আমাদানির জন্য বিভিন্নজনকে উৎসাহিত করছি। আমাদের সিটি করপোরেশনগুলো সীমিত আকারে এটি ব্যবহার করছে।
এক বছরের কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের প্রতিবছরই কর্মসূচি আছে। এ বছরের জন্য আমাদের নতুন কোন থ্রেট আছে কি না সেটি আমরা সবাই মিলে চিহ্নিত করতে বসেছি।
বিগত বছরের মতো ডেঙ্গুর ভয়াবহতা এ বছর দেখব না- এমনটা আশা করা যায় কি না? এমন প্রশ্নের জবাব তাজুল ইসলাম বলেন, এটা আমি বলতে পারব না। কারণ সারা বাংলাদেশে এটি সংক্রমিত হয়ে গেছে। এটার পরিমাণ কমে যাবে সেটা বলা যাবে না।
অনেক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি না হওয়ায় রেকর্ডের বাইরে থাকে, সে বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, এটাই একমাত্র পন্থা। আপনি আক্রান্ত হয়েছেন এটা আপনার জানতে হবে। আপনি আক্রান্ত হয়েছেন এটা না জানলে কাউন্ট কিভাবে করবে? মশা নিয়ে এবার কলকাতায় মিছিল হয়েছে। কলকাতার উদাহরণ দেই সেটি ঠিক আছে, কারণ কলকাতা আমাদের থেকে অনেকটা এগিয়ে।
তাজুল ইসলাম বলেন, ঢাকার জন্য তিন হাজার মানুষ আছে কীটনাশক ছিটানোর জন্য। ঢাকার বাইরেও সেই ব্যবস্থা আমরা করতে পারি। ভলান্টিয়ার দিয়ে এটি করার ব্যবস্থা করছি। এজন্য ইউনিয়ন পরিষদকেও সচেতন করতে হবে। হঠাৎ করে একটি দুর্যোগ আসতে পারে। এখন কোভিড বিষয়ে সবাই জানে। সেজন্য জনসচেতনতা সবার দরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












