ডিসেম্বরেই মিলবে মাতারবাড়ি’র বিদ্যুৎ
, ০৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯১ শামসী সন , ২৬ জুলাই, ২০২৩ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
সমুদ্রের তীরে গড়ে উঠা কয়লাভিত্তিক মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের ৯০ শতাংশের বেশি কাজ এরইমধ্যে শেষ হয়েছে। আগামী ডিসেম্বরেই এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। প্রথম পর্যায়ে এই কেন্দ্র থেকে উৎপাদিত ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। ফলে এবছরই এই কেন্দ্রের বিদ্যুৎ পাবে দেশবাসী।
সম্প্রতি কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, পোর্ট ও ভৌত অবকাঠামোর ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আর সার্বিক ভৌত অবকাঠামোর অগ্রগতি ৯০ শতাংশ। প্রথম পর্যায়ের মতো দ্বিতীয় ইউনিট থেকে আরও ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে ২০২৪ সালের জুলাই মাসে।
মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্পের নির্বাহী পরিচালক নাজমুল হক বলেন, ‘ডিসেম্বরেই জাতীয় গ্রিডে ৬০০ মেঘাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে এবং সেদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন।’
নাজমুল হক বলেন, ‘আমাদের যেটা ২০২৪ সালের জানুয়ারিতে করার কথা (প্রথম ইউনিট), সেটা আমরা আশা করি ডিসেম্বরেই পুরোদমে চালু করতে পারব। আর দ্বিতীয়টি আমরা আগামী জুলাইয়ে চালু করার চিন্তা করছি। এখানে প্রথমটি থেকে ৬০০ মেগাওয়াট এবং দ্বিতীয়টা থেকেও ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। তবে প্রতি ৬০০ থেকে আদার খরচ হিসেবে ৬.৮% বিদ্যুৎ চলে যাবে, বাকিটা যুক্ত হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমেরিকার সাথে বোয়িং কেনার চুক্তি বাতিল করতে হবে
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের সামরিক যান ধ্বংসের আরও একটি প্রামাণ্যচিত্র প্রকাশ
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুরবানির আগে মসলার দাম ঊর্ধ্বমুখী
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, তলিয়ে গেছে চরের ফসল
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি আশাব্যঞ্জক
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের জন্য ৬ স্থলপথ খুলে পাকিস্তানের কৌশলগত বার্তা
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারত থেকে গরু আমদানির ‘অনুমতিপত্র’ ভুয়া
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলের ‘প্রযুক্তির মেরুদ-’ ভেঙে দিয়েছে ইরান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)