ডলার সঙ্কটে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীরা যেসব সমস্যায় পড়ছেন
, ২১ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ০১ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১৮ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
পড়াশোনার উদ্দেশ্যে বাংলাদেশে থেকে প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী বিদেশে পাড়ি জমান। এক্ষেত্রে যাওয়ার আগেই তাদের ভর্তি ফি, বেতনসহ পড়াশোনার খরচের বড় একটি অংশ আগেই ডলারের হিসেবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে হয়।
সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকে একটি বিশেষ হিসাব খোলার মাধ্যমে শিক্ষার্থীরা বিদেশের এসব ফি পরিশোধ করে থাকে, যেটি স্টুডেন্ট ফাইল নামেই বেশি পরিচিত।
কিন্তু ডলার সঙ্কটের কারণে ব্যাংকগুলো এখন নতুন করে স্টুডেন্ট ফাইল খুলতে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না। এতে বিপাকে পড়ছেন বিদেশে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীরা।
স্টুডেন্ট ফাইল না খোলার জন্য ব্যাংকগুলোর কোনো কোনোটি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার দোহাই দিচ্ছে বলেও অভিযোগ করছেন কেউ কেউ।
‘ফাইল না খোলার কারণ সম্পর্কে জানতে চাইলে কয়েকটি ব্যাংক আমাকে বলেছে যে, ডলারের সঙ্কট থাকায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশেই তারা নতুন ফাইল খুলছেন না,’ বলেন হাসিবুর রহমান নামের একজন শিক্ষার্থী।
যদিও বাংলাদেশ ব্যাংক বলছে, তাদের পক্ষ থেকে এ ধরনের কোনো নির্দেশনা দেয়া হয়নি।
ভর্তি ফি পাঠানোর পর বিদেশে থাকা-খাওয়ার জন্যও ডলার নেয়ার প্রয়োজন হয় শিক্ষার্থীদের।
এক্ষেত্রে কেউ কেউ ক্রেডিট কার্ড ব্যবহার করলেও শিক্ষার্থীদের অনেকেই পাসপোর্টে এনডোর্সের মাধ্যমে বিদেশে ডলার নিয়ে থাকেন।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক নাগরিক বিদেশ যাওয়ার সময় এক বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার এনডোর্স করতে পারেন।
যদিও একজন ব্যক্তি একবারে নগদ পাঁচ হাজার ডলারের বেশি সাথে নিতে পারেন না। কিন্তু সঙ্কটের কারণে কোনো কোনো ব্যাংক এখন পাঁচ শ’ ডলারের বেশি এনডোর্স করছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
অভিভাবকরা বলছেন, অনেক বিশ্ববিদ্যালয় ব্যাংকিং চ্যানেলের বাইরে টাকা নিতে চায় না। সেসব ক্ষেত্রে বেকায়দায় পড়তে হয় শিক্ষার্থীদের।
এদিকে, ডলার সঙ্কটের মুখে স্টুডেন্ট ফাইল খুলতে না পারায় বিদেশে শিক্ষার্থী পাঠানোর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে বলে জানিয়েছে এ কাজের সাথে যুক্ত পরামর্শক প্রতিষ্ঠানগুলো।
‘আগে বছরে আমরা যত স্টুডেন্ট পাঠাতাম, সঙ্কট শুরু হওয়ার পর এখন সেটার চারভাগের একভাগ শিক্ষার্থী পাঠাতে পারছি’, বলেন উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ব্লু বন্ডের কর্মকর্তা গোলাম সারোয়ার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)