ডলারের নতুন দামে সুবিধায় রপ্তানিকারক, অসুবিধায় আমদানিকারক
-খোলাবাজারে ডলারের দাম ১২৫ টাকা, তবুও মিলছে না
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১০, মে, ২০২৪ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
ডলারের বিপরীতে টাকার দাম আরও কমেছে। একেবারে বিশাল অবমূল্যায়ন। ১১০ টাকা থেকে ১১৭ টাকা। এই অবমূল্যায়ন অর্থনীতিতে বেশ প্রভাব ফেলবে।
টাকার দাম কমার ফলে রপ্তানি আয় হিসেবে রপ্তানিকারকরা প্রতি ডলারের বিপরীতে সাত টাকা বেশি পাবেন। এটি তাদের জন্য বিশাল লাভ।
এতদিন আমরা জেনে এসেছি যে, রপ্তানিকারকরা গত অর্থবছরে আয় করেছেন ৫৫.৫৫ বিলিয়ন ডলার। তখন ডলারের বিনিময় হার ছিল ১১০ টাকা। এখন ডলারের বিনিময় হার ১১৭ টাকা ধরলেও রপ্তানিকারকদের আয় ৫৫.৫৫ বিলিয়ন ডলারই থেকে যাচ্ছে।
রপ্তানিকারকরা ইতোমধ্যে টাকার অবমূল্যায়নে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এর জন্য তারা দীর্ঘদিন অপেক্ষা করেছেন।
এখন ঘটনার অন্য দিকে তাকাই। যেহেতু বাংলাদেশ আমদানি নির্ভর তাই আমদানি খরচ অবশ্যই বাড়বে। ব্যবসায়ীদের পণ্য, বিশেষ করে ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি-পেঁয়াজের মতো নিত্যপণ্য আনতে এলসি খোলার জন্য ব্যাংক থেকে ডলার কিনতে বেশি খরচ করতে হবে।
চাহিদামতো ডলার পাচ্ছেন না অনেকে। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর ফকিরাপুল, পল্টন, মতিঝিল এলাকার মানি এক্সচেঞ্জগুলো ঘুরে এসব চিত্র উঠে এসেছে।
খোলাবাজারের পাশাপাশি ব্যাংকের এলসি খোলার দরও বেড়েছে আড়াই থেকে ৩ টাকা। বুধবার ১১৫ টাকায় এলসি করছিল এরকম ব্যাংক গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ১১৭ টাকা ৫০ পয়সা থেকে ১১৮ টাকা দর নিচ্ছে বলে জানা গেছে।
অন্যদিকে ডলারের দাম ব্যাংকে ৭ টাকা বাড়লেও মানি এক্সচেঞ্জলোতে বেড়েছে আরও ৮ টাকা পর্যন্ত। বর্তমানে মানি এক্সচেঞ্জগুলোতে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৫ টাকা। ডলারের সঙ্গে অন্য মুদ্রায়ও এর প্রভাব পড়েছে কার্ব মার্কেটে (খোলাবাজার)।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)