শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার

ঠিকভাবে না হাঁটলেও র‌্যাগ দেয়া হয় শাবিপ্রবিতে

Admin প্রকাশ: রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, রাত ৩:৫২
ঠিকভাবে না হাঁটলেও র‌্যাগ দেয়া হয় শাবিপ্রবিতে
সিলেট সংবাদদাতা:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভর্তি হয়েছে নতুন শিক্ষার্থী। নবীনদের আগমনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোয় বাড়ছে র‌্যাগিং কালচার।
গত কয়েক বছর ধরে এ অপসংস্কৃতি বন্ধ থাকলেও চলতি বছর নতুন করে চালু হয়েছে। বেশ কয়েকজন জানিয়েছেন, প্রতিষ্ঠানে নতুন হওয়ায় তারা মুখ বুজে এ অত্যাচার সহ্য করছেন। এতে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কারণ, ঠিকভাবে না হাঁটলেও র‌্যাগ দেওয়া হচ্ছে।
গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ২০২১-২২ সেশনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে শাবিপ্রবি। নবীনদের ক্লাস শুরু হওয়ার পরপরই ক্যাম্পাস, আবাসিক হল ও আশপাশের মেসগুলোয় চলছে ‘পরিচিত হওয়ার’ নামে র‌্যাগিং। জানা গেছে, আবাসিক হলগুলোয় ওঠা নবীনদের প্রতিদিন গভীর রাত পর্যন্ত পরিচয়ের নামে মানসিকভাবে নির্যাতন করছেন সিনিয়ররা। এতে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনগুলোয় উচ্ছ্বাসের পরিবর্তে বিষণœ উচ্চরবে কাটছে নবীনদের সময়।
খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবারের পর থেকে আবাসিক হলগুলো ঘটে যাওয়া র‌্যাগিংয়ের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন শাবিপ্রবির নতুন শিক্ষার্থীরা। এতে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে এ প্ল্যাটফর্মে। নবীনদের বিশ্ববিদ্যালয়ের ‘শিষ্টাচার’ শেখানো বা সিনিয়রদের সঙ্গে পরিচয়ের নামে বিভিন্ন কায়দায় নির্যতন-নাজেহাল করা হচ্ছে। সালাম না দেওয়া, ঠিক মতো না হাঁটা, কারও দিকে তাকানোয় র‌্যাগ দেওয়া হচ্ছে। কয়েকজনকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতনেরও অভিযোগ উঠেছে ক্যাম্পাসের সিনিয়রদের বিরুদ্ধে।
অথচ, শাবিপ্রবিতে নাকি র‌্যাগিং কালচার সম্পূর্ণ নিষিদ্ধ। প্রশাসনও নাকি কঠোর অবস্থানে থাকে। এসব কথার তোয়াক্কা করেন না পুরনো বা ইমিডিয়েট সিনিয়ররা। পালা করে নতুন শিক্ষার্থী সে ছেলে হোক বা মেয়ে- র‌্যাগ দেওয়া হয়। কাউকে গান গাইতে বলে ভালো না লাগলে পেন ড্রাইভ দিয়ে দেয়াল মাপানো হচ্ছে। কাউকে আবার নাচতে বলা হয়। আবাসিক হলগুলোয় আবার বিভিন্ন ‘সিস্টেমে’ র‌্যাগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের আশপাশের মেসের র‌্যাগিং সিস্টেমও ভিন্ন ভিন্ন। এতে ভয়ে কাবু হয়ে পড়ছেন নতুন ছাত্র-ছাত্রীরা। আতঙ্কে কাউকে কিছু মুখ ফুটে বলতেও পারছেন না তারা।
র‌্যাগিংয়ের বিরুদ্ধে সোচ্চার বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। মূলত যারা এ বিষয়টি পছন্দ করেন না, তারাই সামাজিক যোগাযোগমাধ্যমে র‌্যাগিংয়ের বিরুদ্ধে লিখছেন। হোসাইন আহমেদ নামে সাবেক এক শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন- ‘শহীদ মিনারে উঠে প্রথম সেমিস্টারের অনেক স্টুডেন্টদের দেখেছি গ্রুপ করে বসে আড্ডা দিচ্ছে। একটু দূরে লক্ষ্য করলাম কয়েকজন ছাত্র নতুন দুইটা ছেলেকে র‌্যাগ দিচ্ছে। অনেকবার ভাবছি গিয়ে কিছু বলে আসবো বা কর্তৃপক্ষকে জানাবো। কিন্তু সাথে মানুষ থাকায় ঝামেলায় যেতে চাইনি। কয়েক জায়গায় ব্যানারে র‌্যাগিং নিষিদ্ধ লেখাও আছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা শহীদ মিনারসহ সম্ভাব্য জায়গাগুলো একটু নজরদারিতে রাখবেন প্লিজ। ’
এস এম সানি নামে আরেক শিক্ষার্থী লিখেছেন, ‘এলাকার এক ছোট ভাই হল থেকে অসুস্থ হয়ে আজ বাড়ি ফিরছে। রাত ৩-৪টা পর্যন্ত ধরে রাখা এটাকে র‌্যাগ বলে না, অমানুষিক নির্যাতন বলে। ’
নাম প্রকাশ না করার শর্তে একাধিক নবীন শিক্ষার্থী জানিয়েছেন, রাতে হলের গ্রুপের সিনিয়ররা তাদের ফোন করে রুমে ডেকে য়েন। সঙ্গে যারা আছে, তাদেরও নিয়ে যেতে বলেন। নবীনদের দিয়ে বিভিন্ন ধরনের আপত্তিকর অঙ্গভঙ্গি, ইশারা-ইঙ্গিত, বিভিন্ন ধরনের হাসি-বিদ্রূপ করতে জোর করে। তাদের কথায় অসম্মতি জানালে বাবা-মাকে তুলে গালিগালাজ করেন। বিভিন্ন ধরনের হুমকিও দেন সিনিয়ররা।
এ বিষয়ে জানতে চাইলে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান খান বলেন, গত বছরের মতো হলের রুমগুলো নজরদারিতে রাখা হয়েছে। র‌্যাগিংয়ের ক্ষেত্রে হল প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। যদি হলে এ ধরনের কোনো ঘটনা ঘটে, তাহলে হলের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, র‌্যাগিংয়ের মতো পরিস্থিতিতে যাকে পাওয়া যাবে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। যারা এমন পরিস্থিতির শিকার হবে তারা যাতে আমাদের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করে। ভুক্তভোগীর পরিচয় গোপন রেখে অভিযুক্তদের কঠোর শাস্তির আওতায় নিয়ে আসা হবে।
এ বিষয়ে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, র‌্যাগিংয়ের ব্যাপারে আমরা জিরো টলারেন্সে নীতি অবলম্বন করি। কোথাও এ ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিক আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রয়োজনে আমার সাথেও যোগাযোগ করবে। আমরা অরিয়েন্টেশনে বলে দিয়েছি কেউ পরিচিত হওয়ার জন্য ডাকলে তাদের ডাকে সাড়া না দিতে।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ২১ ঘণ্টা আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ২১ ঘণ্টা আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ২১ ঘণ্টা আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ২১ ঘণ্টা আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ২১ ঘণ্টা আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ২১ ঘণ্টা আগে