ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা -ডিএমপি কমিশনার
, ০৫ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
সরকারি কর্মকর্তা, সাধারণ নাগরিক কিংবা পুলিশ সদস্য-ট্রাফিক আইন সবার জন্য সমান বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘পুলিশ সদস্যদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের কোনও সদস্য ট্রাফিক আইন অমান্য করলে আইন অনুযায়ী তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সরকারি গাড়িগুলো ট্রাফিক আইন মেনে চলে না এবং অপ্রয়োজনে হর্ন বা হুটার ব্যবহার করে- এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই ট্রাফিক আইন মেনে চলেন। সেখানে সরকারি বা বেসরকারি-যেই হোক, ট্রাফিক আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
ডিএমপি কমিশনার জানান, মে মাসে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ৩৮ হাজার ২৮৪টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৬৭২টি মামলা হয়েছে এআইভিত্তিক এনফোর্সমেন্টের মাধ্যমে। এ সময় মোট ৮ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ৫০১ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি বলেন, ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মে মাসে সড়ক পরিবহন আইনসংক্রান্ত ৩৩৭টি মামলা নিষ্পত্তি করেছেন। এসব মামলায় একজনকে কারাদ- এবং অন্যদের মোট ৬ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা অর্থদ- দেওয়া হয়েছে।
এ ছাড়া মে মাসে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ৫ হাজার ২০৯টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এতে ৫ হাজার ৯৫৩ জনকে বিভিন্ন মেয়াদের কারাদ- এবং মোট ২২ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা অর্থদ- দেওয়া হয়েছে।
এআইভিত্তিক ট্রাফিক মামলার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত করে। পরে আমরা যাচাই-বাছাই করে শতভাগ নিশ্চিত হওয়ার পর মামলা করি।’
ব্যাটারিচালিত রিকশা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে। যেহেতু এগুলো মোটরযান নয়, তাই মামলার সুযোগ নেই। আমরা এগুলো ডাম্পিং করছি। ঢাকা শহরের যেসব সড়কে রিকশা চলাচল নিষিদ্ধ, সেখানে যাতে কোনও ব্যাটারিচালিত রিকশা প্রবেশ করতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারত সীমান্তে অত্যাধুনিক ২৫০ হাউইটজার মোতায়েন পাকিস্তানের
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তা’মীরুল মিল্লাতের ৩০ শিক্ষার্থী বহিষ্কার
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দক্ষিণ লেবাননে জলপাই ও পাইন বাগানে ফসফরাস বোমা ফেলছে সন্ত্রাসী ইসরাইল
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জামায়াত বছরের পর বছর মগবাজারের অফিসের তালা খুলতে পারেনি: রাশেদ খান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জেলা পরিষদের প্রশাসক-চেয়ারম্যানদের রাষ্ট্রীয় প্রটোকল নিশ্চিতে ডিসিদের নির্দেশ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আওয়ামী লীগের ভাষায় কথা বলছে বিরোধীদল: মির্জা ফখরুল
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোটরযানে হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে নিষেধাজ্ঞা, আইনগত ব্যবস্থার সতর্কতা বিআরটিএর
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসের সুপারভাইজারের কাছে মিললো ৬ হাজার ইয়াবা
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুয়া বিজিবি পরিচয়ে ছিনতাই, পোশাক-ওয়াকিটকিসহ আটক ৩
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)