টেকনাফে টানা বৃষ্টিতে পানিবন্দী অর্ধলাখ মানুষ, পাহাড় ধসের শঙ্কা
, ১৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ ছানী, ১৩৯৩ শামসী সন , ৯ জুলাই, ২০২৫ খ্রি:, ২৫ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
টেকনাফ সংবাদদাতা:
কক্সবাজারের টেকনাফে টানা কয়েকদিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে পাহাড় ধসের ঝুঁকি বাড়লেও এখনো অনেক মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থানেই রয়ে গেছেন। টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় অন্তত অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
পৌরসভার পুরাতন পল্লানপাড়াসহ আশপাশের বেশ কিছু এলাকায় দেখা গেছে, পাহাড়ের পাদদেশে বসবাস করছে শত শত পরিবার। অব্যাহত বর্ষণের ফলে এসব এলাকায় ধসের আশঙ্কা তৈরি হলেও সেখানকার মানুষজন নিরাপদ আশ্রয়ে না যাওয়ায়, বিপাকে পড়েছে স্থানীয় প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বারবার সর্তক করা হলেও অনেকে বাড়ি ছাড়ছেন না।
টেকনাফ পৌর এলাকার কলেজপাড়া, শীলবনিয়া পাড়া, ডেইলপাড়া, জালিয়াপাড়া, অলিয়াবাদ, খানকারডেইল, চৌধুরীপাড়া, কেকে পাড়া, সাবরাং, নয়াপাড়া ও শাহপরীর দ্বীপের অধিকাংশ বসতবাড়ি পানির নিচে চলে গেছে। টেকনাফ সরকারি কলেজ, আইডিয়াল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণও প্লাবিত হয়েছে। হ্নীলা ইউনিয়নের রঙিখালী, ওয়াব্রাং, মৌলভীবাজার, ফুলের ডেল এবং হোয়াইক্যং ইউনিয়নের খারাং খালী, লম্বা বিল, কানজর পাড়া, মিনা বাজার, ওয়াব্রাং সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোতেও পানি ঢুকে পড়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, নারিকেল দ্বীপসহ টেকনাফের জন্য ১৫ টন বরাদ্দ, দ্রুত ক্ষতিগ্রস্তদের বিতরণ করা হবে। এছাড়া পাহাড়ে ঝুঁকিতে থাকা বসবাসকারীদের নিরাপদে চলে আসতে মাইকিং করা হচ্ছে। আর যারা আশ্রয়কেন্দ্র চলে এসেছে তাদের তিন বেলা খাবার দেওয়া হচ্ছে। পাশাপাশি পানিবন্দি মানুষদের ত্রাণ পৌছে দেওয়ার প্রস্তুতি চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহেশখালীতে চালু ভাসমান এলএনজি টার্মিনাল, গ্যাস সরবরাহ শুরু
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনৈতিক সম্পর্কের কথা জানার পর জামাত নেতা গাজী নজরুল প্রলোভন দেখান
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারত থেকে অস্ত্র ঢুকছে দেশে, পশ্চিমবঙ্গে উদ্ধার বিপুল অস্ত্র
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইট বন্ধ করেও থামানো যাচ্ছে না অনলাইন জুয়া
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আহ্বান
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হিমাগারে পচছে আলু, প্রতিদিনই ফেলা হচ্ছে গাড়ি ভরে
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যুৎ-জ্বালানিতে সংকট সামলাতে হিমশিম, সামনে বড় চ্যালেঞ্জ
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পর্তুগালে বোরকা নিষিদ্ধ
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনামূল্যে জরুরি চিকিৎসা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণ মন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চিকিৎসকদের ওপর পরিকল্পিতভাবে গুপ্ত হামলা চালানো হচ্ছে: রফিকুল ইসলাম
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রোববার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না চট্টগ্রামের যেসব এলাকায়
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যবসায়ীর পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, তদন্ত কমিটি গঠন
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)