টিসিবির পণ্য কিনতে ভিড়, ধাক্কাধাক্কিতে হাত ভেঙে হাসপাতালে নারী
, ২৫ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৮ মার্চ, ২০২৩ খ্রি:, ০৪ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
সাভারে কম মূল্যে টিসিবির পণ্য কিনতে যাওয়া দুই নারীকে মারধরের অভিযোগ উঠেছে কাউন্সিলরের ব্যক্তিগত সহকারী (পিএস) শফিকের বিরুদ্ধে। আহত হয়ে ওই দুই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে সাভার পৌরসভার ২নং ওয়ার্ডের নামা বাজারের পঞ্চবটী আশ্রমে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারীর হাত ভেঙে গেছে বলে জানা গেছে। সাভার পৌরসভার কাউন্সিলরের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হয়।
ভুক্তভোগী নারীরা হলেন- সাভারের ওয়াবদা রোডের বিউটি (৩৫) ও হোসনে আরা বেগম (৫০)।
হামলার শিকার বিউটি বলেন, নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় আমার চলতে খুব কষ্ট হচ্ছিল। আমি সাশ্রয়ী মূল্যে পণ্য ক্রয়ের জন্য আজই প্রথম সিøপ (টোকেন) পেয়েছি। কোনো দিন যাইনি। আজ গিয়ে দেখি মুদি ব্যবসায়ীরা বস্তায় বস্তায় পণ্য নিয়ে যাচ্ছে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চেষ্টা করেও পণ্য কিনতে পারিনি। আমাদের পণ্য কেনার সুযোগই দেওয়া হয়নি। পরে আমরা বলেছি আমাদের স্লিপ দেওয়া হয়েছে আমরা পণ্য চাই। স্লিপ অনুযায়ী পণ্য বিতরণ করলে তো আমরাও পাব। এসব কথা বললে শফিক নামে এক ব্যক্তি আমাদের ওপর চড়াও হন। পরে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর শুরু করেন। এ সময় শফিকের স্ত্রী বাঁশ দিয়ে আমার হাতে আঘাত করলে আমার হাত ভেঙে যায়।
তিনি বলেন, গরিব বলেই আমাদের ওপর এই অত্যাচার করার সাহস পেয়েছে।
আহত অপর নারী হোসনে আরা বলেন, আমাকে পেছন থেকে কে যেন ধাক্কা দেয়। আমি পড়ে গেলে শফিক ও তার স্ত্রী আমাকে মারধর করে। এ সময় শফিক আমার বুকে লাথি মারে। পরে হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছি। আমরা সরকারের ভর্তুকি মূল্যে পণ্য কিনতে গিয়েছিলাম সিøপ নিয়ে। তারপরও আমাদের মারধর করা হলো।
এ ব্যাপারে সাভার পৌরসভার প্যানেল মেয়র ও সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মোল্লা বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না, তবে শুনেছি। এখানে ১০০০ জনের পণ্য ছিল। প্রায় তিন থেকে ৪ হাজার লোক পণ্য কিনতে এসেছিলেন। পাবলিক ফাংশন তো একটু ধাক্কাধাক্কি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে আমরা এক জাতি এবং এক হৃদয় -ইরানের প্রেসিডেন্ট
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসিতে ১৮৫ প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি -শিক্ষামন্ত্রী
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের পর শেয়ারবাজার সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১৩০০ কোটি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনআইডি সংশোধনে জাল ঠেকাতে অনলাইন যাচাই চায় ইসি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ হাসপাতালকে আদ্-দ্বীনের রোগীদের চিকিৎসা দেয়ার নির্দেশ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকার বিশেষ ঋণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোস্ট গার্ডের অভিযান, ১০ গ্রেনেডসহ ২৮ রাউন্ড গোলা উদ্ধার
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘গুপ্ত নেতাকর্মীদের দ্বারা সম্ভ্রমহরণ-নির্যাতনে’র প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটে দেশের শ্রমিকদের জন্য কোনো থোক বরাদ্দ রাখা হয়নি -সাইফুল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইনি জটিলতায় ৮৭ হাজার শিক্ষক পদে নিয়োগ-পদোন্নতি আটকা -শিক্ষামন্ত্রী
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নবায়নযোগ্য জ্বালানির সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে -বিএসআরইএনি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)