টাঙ্গাইলে পিকআপ উল্টে খাদে, নিহত ৩
টাঙ্গাইল সংবাদদাতা:
টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় পিকআপ উল্টে ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দুপুর পৌঁনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জামালপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ৩০-৩৫ যাত্রী নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুর উরসে যাচ্ছিল। পিকআপটি উপজেলার আনালিয়াবাড়ী ১০ নম্বর ব্রিজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি শফিকুল ইসলাম বলেন, একটি মরদেহ থানায় ও দুটি হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।