টাকা আত্মসাতের লোভে মুক্তিযোদ্ধা বাবাকে খুন!
টাকা আত্মসাতের লোভে একমাত্র ছেলেই লোক ভাড়া করে নারায়ণগঞ্জের ফতুল্লায় বীর মুক্তিযোদ্ধা বাবাকে হত্যা করিয়েছে বলে দাবি করেছে তদন্তকারী সংস্থা পিবিআই।
ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের মাওলাবাজার এলাকার বাসিন্দা আব্দুল হালিম দুই মাস আগে তার ব্যাংক থেকে ৩০ লাখ টাকা তোলে।
বোনদের ঠকিয়ে সেই টাকা আত্মসাৎ করতে পাঁচ লাখ টাকার বিনিময়ে লোক ভাড়া করে ছেলে এইচ এম মাসুদ। হত্যার পর প্রেসার মাপার মেশিন দিয়ে নিজেই বাবার মৃত্যু সম্পর্কে নিশ্চিত হয় সে। এরপর সাজায় ডাকাতির নাটক।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুপুরে রাজধানীর ধানম-িতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পুলিশ সুপার মনিরুল ইসলাম।
তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তারের পর ‘ভাড়াটে খুনি’ মুহম্মদ রুবেল হত্যার বিষয়টি স্বীকার করে গত শনিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে।
গত ১ ফেব্রুয়ারি বাসা থেকে আব্দুল হালিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় ছেলে মাসুদ দাবি করেন, গত রাতে তাদের বাসায় ঢুকে তার হাত, পা ও মুখ বেঁধে এবং বৃদ্ধ বাবাকে খুন করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে ডাকাত দল। তবে ঘটনাস্থলের আলামত ও ছেলের বক্তব্য নিয়ে ‘সন্দিহান’ ছিল পুলিশ।
ওই সময় ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক বলেন, ডাকাতরা কীভাবে ওই বাসায় ঢুকল তা স্পষ্ট নয় পুলিশের কাছে। বাড়িতে চারটি সিসি ক্যামেরা থাকলেও মেশিন থেকে হার্ডড্রাইভ খুলে নিয়ে যাওয়া হয়েছে। সে কারণে এ ঘটনাকে ‘রহস্যজনক’ বলে জানিয়েছিলেন ওসি। এ ঘটনায় ১ ফেব্রুয়ারি ফতুল্লা মডেল থানায় অজ্ঞাত আসামি করে মামলা করেন নিহতের বড় মেয়ের জামাতা জাহেরুল।
চাঞ্চল্যকর এ মামলাটি থানা পুলিশের পাশাপাশি তারাও ছায়াতদন্ত করেন বলে জানান পিবিআই পুলিশ সুপার মনিরুল ইসলাম।
তিনি বলেন, গত ১০ ফেব্রুয়ারি মামলার তদন্তের দায়িত্ব নেয় পিবিআই। দায়িত্ব পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এসআই শাকিল হোসেন ও এসআই কামরুল হাসানকে নিয়ে ঘটনার রহস্য উদঘাটন করেন তদন্তকারী কর্মকর্তা এসআই মাজহারুল ইসলাম।
পিবিআই বলছে, দায়িত্ব পাবার পর পুনরায় ঘটনাস্থল পরিদর্শন করে পিবিআই। তদন্তে তারা জানতে পারে নিহতের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল ইজিবাইক চালক মুহম্মদ রুবেলের (২৭)। প্রযুক্তির মাধ্যমে ঘটনার দিনও রুবেলের উপস্থিতি ভুক্তভোগীর বাড়ির আশপাশে পায় পিবিআই। কিন্তু ঘটনার দুদিন পর থেকে তার কোনো খোঁজ নেই।
পরে সন্দেহভাজন হিসেবে গত শনিবার রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকার বোনের বাসা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…