টাইমফ্রেম নিয়ে দূরত্ব বাড়ছে: ডিসেম্বরে নির্বাচন চায় সবাই
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৩ জুন, ২০২৫ খ্রি:, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টাসহ সরকারের কিছু উপদেষ্টার মন্তব্য, কর্মকান্ড নিয়ে সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর সন্দেহ সংশয় বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের টাইমফ্রেম ইস্যুতে স্পষ্টতই দূরত্ব বাড়ছে।
যদিও ইউনূস একাধিকবার বলেছে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। কিন্তু তার এই বক্তব্যে আশ্বস্ত হতে পারছে না বেশিরভাগ রাজনৈতিক দলই। বরং বিএনপিসহ অর্ধশতাধিক রাজনৈতিক দল ইতোমধ্যে জানিয়েছে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেখতে চান।
তবে জাপান সফরকালে প্রধান উপদেষ্টা তার এক বক্তব্যে বলে, সব দল নয়, শুধু একটি রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। সে মূলত; বিএনপির প্রতি ইঙ্গিত করে এমন কথা বলেছে।
তার এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরি হয়েছে।
রাজনৈতিক দলের নেতা এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গত বছরের ৮ আগস্ট অন্তর্র্বতীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের প্রায় ১০ মাস অতিবাহিত হতে চলেছে। এই সরকারের প্রতি জনগণের যে আকাঙ্খা ছিল- সংস্কার, বিচার ও নির্বাচন। এই তিনটি ইস্যুর কোনটিতেই এখনো দৃশ্যমান কোন অগ্রগতি দেখাতে পারেনি সরকার। আগামী কয়েক মাসে সেটি সম্ভব হবে বলেও মনে করছেন না তারা।
বরং অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীন ব্যাংকের ট্যাক্স মওকুফ, গ্রামীণ বিশ্ববিদ্যালয়সহ উনার ব্যক্তিগত সুযোগ-সুবিধা গ্রহণের তথ্য বের হচ্ছে। আর জামাত-এনসিপিসহ দু’একটি রাজনৈতিক দল পুরো সরকারের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। যার ফলে তারা যে কোন উপায়ে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতীকালীন সরকারের ক্ষমতার মেয়াদ দীর্ঘায়িত করতে চায়।
অথচ দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিসহ বেশিরভাগ রাজনৈতিক দল, এমনকি সশস্ত্র বাহিনীসহ দেশে-বিদেশে দ্রুত নির্বাচনের দাবি জানানো হচ্ছে।
ব্যবসায়ী নেতারা তাগাদা দিচ্ছে যে, দ্রুত নির্বাচন না হলে অর্থনৈতিক সঙ্কট দূর হবে না। বিনিয়োগকারীরাও স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির জন্য বিনিয়োগের অপেক্ষা করছেন। ফলে যখন রাজনৈতিক, সশস্ত্র বাহিনী, ব্যবসায়ীসহ সর্বমহলে দ্রুত নির্বাচনের দাবি উঠছে তখন সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোন রোডম্যাপের বিষয়ে কোন বক্তব্য আসছে না। বরং যে বক্তব্য দেয়া হচ্ছে তাতে নতুন করে সঙ্কট সৃষ্টি হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বদলে গেল পুলিশের অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা খুলতে বড় বিনিয়োগের পরিকল্পনা সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে যুবশক্তির তিন নেতা আটক
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়ক, কবে সুফল পাবে মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এয়ারপোর্টের অকশন ম্যানেজার পরিচয়ে আইফোন বিক্রির ফাঁদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে আগস্টের শেষে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের -নূর
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিলের দাবি
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু -তথ্য উপদেষ্টা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের আদালতে বিচারাধীন ৪৬ লাখ মামলা, উচ্চ আদালতেই সাড়ে ৫ লাখ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে পাহাড়ধস আতঙ্ক, উৎকণ্ঠায় কয়েক লাখ মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)