জ্বালানি সংকট নিয়ে বাংলাদেশকে যেভাবে সহায়তার প্রস্তাব দিলো পাকিস্তান
, ২৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৪ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৯ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
মধ্যপ্রাচ্যে চলমান সংঘর্ষ ও জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট 'হরমুজ প্রণালী' বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে দেখা দেওয়া অভূতপূর্ব জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা ভাগা ভাগির প্রস্তাব দিয়েছে পাকিস্তান। উল্লেখ্য, বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়।
গত সোমবার (২ নভেম্বর) ইসলামাবাদে পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিকের সাথে বাংলাদেশের অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের এক বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ঢাকায় অবস্থিত পাকিস্তান হাই কমিশন থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। খবর জিও টিভির।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা পরিবর্তনশীল বিশ্ব জ্বালানি পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে এর প্রভাব এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে নিজ নিজ দেশের গৃহীত নানা পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষই অর্থনীতিতে এই বৈশ্বিক সংকটের নেতিবাচক প্রভাব কমানো এবং জ্বালানির নির্বিচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার কৌশল তুলে ধরেন।
বৈঠকে পাকিস্তানের জ্বালানি মন্ত্রী বর্তমান সংকটময় পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ বজায় রাখতে তাঁর সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবং সংকটের ধাক্কা সামলাতে সরকারের বিভিন্ন ধরনের লক্ষ্যভিত্তিক জ্বালানি ভতুর্কির বিষয়গুলোও তিনি তুলে ধরেন।
অন্যদিকে, বাংলাদেশের অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ও উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশের গৃহীত পদক্ষেপগুলো বর্ণনা করেন। তিনি বলেন, বর্তমান সংকট জাতীয় জ্বালানি নীতি নির্ধারণে ‘জ্বালানি নিরাপত্তা’কে সবচেয়ে প্রধান বিবেচ্য বিষয় হিসেবে সামনে নিয়ে এসেছে। বৈশ্বিক যেকোনো ধাক্কা সামলাতে জ্বালানির উৎস এবং সরবরাহ রুটে বৈচিত্র্য আনার ওপর জোর দেন তিনি।
ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া যুদ্ধ পরিস্থিতির অবসানে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেন বাংলাদেশের উপদেষ্টা। তিনি উল্লেখ করেন, বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারের স্থায়িত্বের জন্য যুদ্ধ প্রশমন অত্যন্ত জরুরি, কারণ এই সংকট বৈশ্বিক বাজারকে বিপর্যস্ত করছে। পাশাপাশি, চরম প্রতিকূলতার মধ্যেও হরমুজ প্রণালী দিয়ে কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো সুরক্ষিত রাখতে পাকিস্তানের সফল প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি।
পাকিস্তান মন্ত্রী আলী পারভেজ মালিক এই পরিস্থিতিকে একটি ‘অভূতপূর্ব জ্বালানি সংকট’ হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের বৈশ্বিক বিপর্যয় সামলাতে পূর্বপ্রস্তুতি, জ্বালানির উৎস বহুমুখীকরণ এবং আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি জ্বালানি নিরাপত্তা জোরদার করা এবং সংকট ব্যবস্থাপনায় পাকিস্তানকে প্রাপ্ত শিক্ষা ও অভিজ্ঞতা বাংলাদেশের সাথে ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে ১৯ নভেম্বর রায়
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘শেখ হাসিনাকে সমর্থনের অভিযোগে শিক্ষকদের অন্যায়ভাবে শাস্তির মুখোমুখি করা হচ্ছে’
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হত্যা মামলার আসামি এখন এনসিপির শীর্ষ নেতা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রীর ম্লোগানকে ‘হাদিস’ তুলনা করে পদ হারালেন সরকারি কর্মকর্তা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘টাকা দিলেই ফিট, না দিলেই আনফিট’
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী বছরও ঈদুল ফিতরে ৫, ঈদুল আজহায় ৬ দিনের ছুটি
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানহীন মেডিকেল কলেজ আর কাউকে করতে দেওয়া হবে না -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শ্রমিক আন্দোলনে অরাজকতা সৃষ্টির চেষ্টা -ডিএনসিসি প্রশাসক
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেয়া হচ্ছে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কেন?
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












