জ্বালানি সংকট নিরসনের আশ্বাস দিয়ে সাপ-লুডু খেলছে সরকার -বিটিএমএ
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের শুরু থেকে রফতানির বিপরীতে প্রণোদনা ও নগদ সহায়তা কমিয়ে দিয়ে দেশের বস্ত্রখাতকেও পাটশিল্পের মতো বিলুপ্তির পথে ঠেলে দিচ্ছে একটি চক্র। আর শিল্পে জ্বালানি সংকট নিরসন করার আশ্বাস দিয়ে সরকার সাপ-লুডু খেলছে বলে দাবি করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর পান্থপথে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করেছে বস্ত্রখাতের শীর্ষ সংগঠনটি।
বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, রফতানির বিপরীতে চলতি অর্থবছর থেকে প্রণোদনা, নগদ সহায়তা কমিয়ে দিয়ে পাটশিল্পের মতো বস্ত্র খাতকেও বিলুপ্তির পথে ঠেলে দিচ্ছে একটি চক্র। তাছাড়া রফতানি আয় বাড়িয়ে দেখাতে এতদিন মিথ্যা তথ্য দিয়ে, তৈরি পোশাকসহ রফতানিমুখী খাতের ক্ষতি করেছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ ব্যাংক।
এসময় রফতানিমুখী শিল্পের সংকট যখন আষ্টেপৃষ্ঠে, তখন জ্বালানি সংকটের নামে সরকার সাপ-লুডু খেলছে বলে দাবি করেছে সংগঠনটি। এ অবস্থায় আগামীর প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে, ৩০ জুন বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলার বাতিল করে আগের মতো প্রণোদনা ও নগদ সহায়তা বহাল রাখার জন্য বিটিএমএ’র পক্ষ থেকে দাবি জানান তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।