জ্বালানি সংকটে পেট্রোলের মূল্য হাজার রুপি হতে পারে : পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী
, ১৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ রবি, ১৩৯৪ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
চলমান যুদ্ধ-বিগ্রহ ও নৌপথগুলোতে জ্বালানি সরবরাহে বিঘেœর প্রভাব পড়ছে পাকিস্তানের জ্বালানি বাজারে। ইতোমধ্যে দেশটিতে পেট্রোলের দাম ব্যাপক বেড়েছে। পরিস্থিতির আরও অবনতি হয়ে জ্বালানি সংকট দেখা দিলে প্রতি লিটার পেট্রোলের দাম ১ হাজার পাকিস্তানি রুপি পর্যন্ত উঠতে পারে।
এমন সতর্কবার্তা দিয়েছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর থেকে পাকিস্তানে পেট্রোলের দাম ছিলো ৩৮৯.১৪ রুপি প্রতি লিটার। পরে ২৩ সেপ্টেম্বরের জন্য সরকার ৩৯২.০৫ রুপি নির্ধারণ করেছে।
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের বড় ধরনের অস্থিরতা তৈরি হয়। পাকিস্তানে ১ মার্চ পেট্রোলের দাম ছিলো ২৬৬.১৭ রুপি। ৭ মার্চ তা বেড়ে ৩২১.১৭ রুপিতে ওঠে। এপ্রিলের শুরুতে দাম আরও বেড়ে ৪৫৮.৪১ রুপিতে পৌঁছায়। পরে আন্তর্জাতিক বাজারে কিছুটা স্বস্তি ফিরলে জুনে তা ২৯৯.৫০ রুপিতে নেমে আসে। এরপর আবার ঊর্ধ্বমুখী হয়ে চলতি সেপ্টেম্বরে ৩৮৯ রুপির কাছাকাছি পৌঁছায়। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলারের ওপরে চলে যায়।
পাকিস্তান আমদানিনির্ভর তাই বেশি ঝুঁকিতে:
জ্বালানি সংকটের ক্ষেত্রে পাকিস্তানের বড় দুর্বলতা হলো আমদানিনির্ভরতা। দেশটির জ্বালানি ব্যবস্থায় আমদানির ওপর বড় ধরনের নির্ভরতা রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে পাকিস্তান ৫৩.৫ লাখ টন মোটর স্পিরিট বা পেট্রোল আমদানি করেছে। একই সময়ে দেশটির স্থানীয় শোধনাগারগুলো থেকে সরবরাহ হয়েছে প্রায় ২৬.৩ লাখ টন এবং তেল বিপণন কোম্পানিগুলো বিক্রি করেছে প্রায় ৭৬.৮ লাখ টন। আমদানির পরিমাণ বিপণন কোম্পানিগুলোর মোট বিক্রির প্রায় ৬৯.৭ শতাংশের সমান।
জ্বালানি সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দিলে পাকিস্তানের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে। পেট্রোলের দাম বাড়ার সঙ্গে পরিবহন ব্যয়, পণ্য পরিবহন এবং সামগ্রিক মূল্যস্ফীতির ওপরও চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে জ্বালানি আমদানির বাড়তি ব্যয় দেশের বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়াবে।
এ কারণেই পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী ১ হাজার রুপি লিটারের সম্ভাব্য মূল্য নিয়ে সতর্ক করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এরদোয়ানের বক্তব্যের সময় ইনস্টাগ্রাম রিলসে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত : বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমরা সন্ত্রাসের শিকার, আগ্রাসনের উত্তর দিতে কারও অনুমতি নেবো না : পেজেশকিয়ান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেক্সিকোর বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্দার কবলে ইউরোপের অর্থনীতি জার্মানি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দক্ষিণ সিরিয়া ছাড়লেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক : আল-শারা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিগুলোও ইরানের নিয়ন্ত্রণে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
- ‘গাজাবাসী পরগাছা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানে টাইফুন দুজুয়ান: বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ সন্ত্রাসী সেনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিলিস্তিনিদের কৃষিজমির গাছপালা উপড়ে ফেলছে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)