জ্বালানির একটি সমন্বিত মিশ্রণ নিয়ে আমরা এগোচ্ছি -অর্থমন্ত্রী
, ১৭ আগস্ট, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ ও গ্যাসের চলমান সংকট সমাধানে জ্বালানি সংমিশ্রণের কাঠামো মোটামুটিভাবে নির্ধারণ করা হয়েছে জানিয়ে আমীর খসরু বলেন, যথাসময়ে বিদ্যুৎ ও গ্যাস খাতে বড় ধরনের পরিবর্তন দেখা যাবে।
তিনি বলেন, ভবিষ্যতের জ্বালানি ব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি গ্যাসভিত্তিক বিদ্যুৎ থাকবে। দেশের কয়লা সম্পদ নিয়েও সরকার পর্যালোচনা করছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ খাতের সংকট প্রসঙ্গে আমীর খসরু বলেন, দেশে প্রচুর বিদ্যুৎ উৎপাদন হয়েছে। তবে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, বাস্তবে বিদ্যুতের যে পরিস্থিতি রয়েছে, বিভিন্ন পরিসংখ্যানে তার চেয়েও বেশি সক্ষমতা দেখানো হচ্ছে। তাই বিদ্যুৎ উৎপাদন, পাওয়ার মিক্স ও এনার্জি মিক্স নিয়ে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে।
বিদ্যুৎ ও গ্যাসের চলমান সংকট সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়ে মন্ত্রী বলেন, ছয় মাস বা এক বছরের মধ্যে এই সংকটের পূর্ণ সমাধান সম্ভব নয়। তবে দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতির উন্নয়নে সরকার কাজ করছে।
বিদ্যুৎ ও গ্যাসের সংকট প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা বলছেন। আমরা এক ধরনের সমস্যার মধ্যে আছি। আমাকে স্বীকার করতেই হবে, এটা অতীত থেকে পাওয়া।’ তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার কোনো সমাধান ছয় মাসের মধ্যে সম্ভব নয়। এমনকি এক বছরেও এর সমাধান করা সম্ভব হবে না। এ জন্য সর্বনি¤œ দুই বছর সময় প্রয়োজন।
মন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস ছাড়া যে অর্থনীতির কথা বলছেন, তা আসলেই সামনে এগিয়ে যেতে পারে না।’ তবে দ্রুততম সময়ের মধ্যে সংকট মোকাবিলায় সরকার কাজ করছে বলেও ব্যবসায়ীদের আশ^স্ত করেন তিনি।
গ্যাস সংকট মোকাবিলায় ভাসমান এলএনজি টার্মিনাল ও স্থলভাগে গ্যাস সংরক্ষণের (অনশোর স্টোরেজ) সুবিধা নিয়ে কাজ চলছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, গ্যাসের ক্ষেত্রে-ভাসমান এলএনজি টার্মিনাল, অনশোর (স্থলভাগ) স্টোরেজ সুবিধার সব বিষয় চূড়ান্ত করা হচ্ছে, যা আগামী কয়েক দিনের মধ্যে জানতে পারবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
একই মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, ভোলা সরকারি কলেজে অনুষ্ঠান বন্ধের নির্দেশ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নেপালে বন্যায় আটকা ৯ বাংলাদেশি, ফুরিয়ে আসছে খাবার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনজীবী হওয়ার বয়সসীমা ৩৫ করা হবে: আইনমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উপসাগরীয় সংকট দীর্ঘ হলে যে দুই দিক থেকে চাপে পড়বে বাংলাদেশ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অক্টোবরের ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১২৯ কোটি ডলার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদি আরবের তিন স্থান থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশনা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সানায় বিস্ফোরণের শব্দ, সৌদি আরবকে ‘কঠোর’ জবাবের হুমকি হুতিদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিশোরগঞ্জে ডোপ টেস্টে পজেটিভ হওয়ায় পুলিশ সদস্য বরখাস্ত
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে মাইকে আজান দেয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বিধবা কার্ড দেয়া হলেও এমপির বউ সবার আগে পাবে’
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলকে স্বাগত জানিয়ে বিবৃতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)